চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের ৩১ জেলায় আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আওতায় দ্বিতীয় পর্যায়ে এ ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হলো।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি এসব মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।

শীতাতপ নিয়ন্ত্রিত এ মডেল মসজিদগুলোয় ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণাকেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার থাকছে। এছাড়া হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও পবিত্র কুরআন শিক্ষার ব্যবস্থাসহ থাকবে সম্মেলনকক্ষ। আরও থাকছে- ইসলামিক বই বিক্রয়কেন্দ্র ও দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা।

প্রসঙ্গত, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময়  প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন তরুণদের সন্ত্রাস-জঙ্গিবাদের পথে নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ায় ইমামদের প্রশিক্ষণেরও তাগিদ দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্বোধনপ্রধানমন্ত্রীমডেল মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT