চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে নারী চিকিৎসকের নিরাপত্তায় মোবাইল অ্যাপ চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৪
আন্তর্জাতিক
A A
একজন নারী চিকিৎসক মোবাইল ফোনে মনোযোগী, নিরাপত্তার জন্য অ্যাপ ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নারী চিকিৎসক ও নারী কর্মীদের নিরাপত্তায় নতুন পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। মোবাইল অ্যাপ থেকে সরাসরি থানায় যোগাযোগ করতে পারবেন নারীরা। রাতে কর্মস্থলে নিরাপত্তা দিতে চালু করা এই অ্যাপের নাম ‘রাত্তিরের সাথী’।

সংবাদমাধ্যম ‘খবর ৩৬৫ দিন” এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল, মেডিকেল কলেজ, বিভিন্ন হস্টেলসহ বিভিন্ন জায়গায় নারী কর্মজীবীদের জন্য আলাদা শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা করা হবে। নিরাপত্তার জন্য রাতে কর্মস্থলে রাখা হবে ‘রাত্তিরের সাথী’ নামে বিশেষ নারী স্বেচ্ছাসেবক। শুধু তাই নয়, প্রতিটি নারী কর্মীর ফোনে ওই মোবাইল অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করা হচ্ছে। নারীদের নাইট ডিউটি বিশেষ হেল্পলাইন ব্যবস্থায় থাকছে, স্বেচ্ছাসেবীরা যারা ৩৬৫ দিন চিকিৎসকদের সেবা দিবেন।

Banglabid

শনিবার (১৭ আগস্ট) ‘রাত্তিরের সাথী’ নামে একটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। নবান্নে এক শীর্ষ পর্যায়ের বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাপটি উদ্বোধন করেন। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

যেসব সুবিধা পাওয়া যাবে ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে

  • ১) রাজ্যের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ, বিভিন্ন হস্টেলসহ বিভিন্ন জায়গায় মহিলা কর্মজীবীদের জন্য আলাদা শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা করা হচ্ছে।
  • ২) নারী কর্মজীবীদের নিরাপত্তার জন্য রাতে কর্মস্থলে রাখা হবে ‘রাত্তিরের সাথী’ নামে এক বিশেষ নারী স্বেচ্ছাসেবক।
  • ৩) প্রতিটি কর্মস্থল সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হচ্ছে। ২৪ ঘন্টা ধরে চলবে বিশেষ নজরদারি। সিসিটিভি দিয়ে সুরক্ষিত ‘সেফ জোন’ তৈরি করা হবে।
  • ৪) নারী কর্মজীবীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ সঙ্কেতযুক্ত বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন (মোবাইল অ্যাপ) ‘রাত্তিরের সাথী’। প্রতিটি নারী কর্মজীবীর ফোনে ওই মোবাইল অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করা হচ্ছে। মোবাইল অ্যাপের সঙ্গে স্থানীয় থানার যোগাযোগ থাকবে। অর্থাৎ কোনো নারী কর্মজীবী বিপদে পড়লে ওই মোবাইল অ্যাপের মাধ্যমেই সরাসরি থানায় বার্তা পাঠাতে পারবেন।
  • ৫) সম্ভব হলে নারীদের নাইট ডিউটি যত কম দেওয়া যায় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
  • ৬) নারী কর্মজীবীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু হচ্ছে। আপাতত ১০০ ও ১০২ নম্বরে সাহায্য চেয়ে ফোন করতে পারবেন।
  • ৭) হাসপাতাল-মেডিকেল কলেজসহ বিভিন্ন অফিসে নারীদের নৈশকালীন ডিউটি বরাদ্দ করার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে নজর রাখার নির্দেশ দেয়া হয়েছে। যেন নারী কর্মজীবীর সঙ্গে তার পরিচিত কিংবা কোনো নারী সঙ্গিনীকে ডিউটি দেয়া হয় তার উপরে বিশেষ জোর দিতে বলা হয়েছে। অর্থাৎ নাইট শিফটে নারীদের একা নয়, টিম হিসেবে ডিউটি দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
  • ৮) জেলা হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে ঢোকা প্রত্যেকেরই শ্বাস পরীক্ষা (ব্রেথ এনালাইজার) করা হবে। অর্থাৎ কেউ মদ্যপ অবস্থায় রয়েছেন কিনা, তা দেখা হবে।
  • ৯) নারী কর্মজীবীদের যৌন নির্যাতন রুখতে প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজসহ বিভিন্ন অফিসে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে বিশাখা কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
  • ১০) বেসরকারি সংস্থাগুলিকেও ‘রাত্তিরের সাথী’ প্রকল্প কার্যকর করার পরামর্শ দেয়া হয়েছে।
  • ১১) প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল, মহিলা হস্টেলে রাত ভর চলবে বিশেষ পুলিশ পেট্রলিং।
  • ১২) মেডিকেল কলেজ হাসপাতালে এখন থেকে চিকি ৎসক-সহ প্রতিটি কর্মীকে গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র।
  • ১৩) নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা আধিকারিক নিযুক্ত করা হচ্ছে। তাঁরাই পুরো নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকবেন। নারী-পুরুষ সমান অনুপাতে নিরাপত্তা রক্ষী থাকবে সমস্ত হাসপাতালে।
  • ১৪) কোনো নারী চিকি ৎসক কিংবা কর্মীকে একটানা ১২ ঘন্টার বেশি ডিউটি দেয়া যাবে না, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
  • ১৫) বেসরকারি হাসপাতাল গুলিকেও এই নির্দেশিকা গুলো মেনে চলার কথা বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালুনারী চিকিৎসকনিরাপত্তাপশ্চিমবঙ্গভারতমোবাইল অ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT