চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে রোমাঞ্চিত মেসি মিয়ামিতে আগের মতোই জিততে চান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বৈরি আবহাওয়ার কারণে লিওনেল মেসিকে বরণ করে নেয়ার অনুষ্ঠান শুরু হয় কিছুটা দেরিতে। তাতে সামান্যও কমেনি উৎসাহ-আমেজ। জমকালো আয়োজনের মধ্য দিয়েই বিশ্বজয়ীকে পরিচয় করিয়ে দেয়া হয় ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে। নতুন ঠিকানায় গিয়ে মেসি জানালেন, আগের মতোই প্রতিদ্বন্দ্বিতা করে খেলতে চান।

ফ্লোরিডার ডিআরবি পিএনকে স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় ভোরে মেসিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়ার অনুষ্ঠানে পুরো পরিবার নিয়ে ছিলেন মহাতারকা। মালিকদের একজন বেকহ্যামও ছিলেন পরিবার নিয়ে, তার সঙ্গিনী ভিক্টোরিয়া বেকহ্যাম আলো কেড়েছেন আলাদা করেই। গ্যালারিতে ছিল তারা ঝলমলে উপস্থিতি। ছিল ২০ হাজারের বেশি সমর্থক উপস্থিতি।

মিয়ামিতে যাওয়ার আগে কথা উঠেছিল ক্যারিয়ারের শেষদিকে চাপ নিতে চান না বলেই তুলনামূলক কম প্রতিযোগিতার ক্লাবে যোগ দিলেন মেসি। নতুন ক্লাবে যোগ দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি উল্টো জানিয়ে দিলেন, আগেই মতোই খেলে যাবেন।

‘সত্যিই এই ক্লাবের হয়ে প্রশিক্ষণ শুরু করতে মুখিয়ে আছি এবং প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এখানেও সেই একই মনোভাব নিয়ে এসেছি। সত্যিই মিয়ামির হয়ে জিততে চাই ও সাহায্য করতে চাই যাতে দল হিসবে আমরা আরও বেশি সমৃদ্ধি করতে পারি।’

‘এখানে এসে অনেকবেশি রোমাঞ্চিত এবং দারুণ খুশি। অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, জর্জ, হোসে, ডেভিড এবং তাদের পরিবারকে, আমাকে উষ্ণ অভ্যর্থনার জন্য। আমাদের এত তাড়াতাড়ি নিজের বাড়ির মতো অনুভূতি দেয়ার জন্য। সবকিছু সহজ করে তোলার জন্য, সত্যি বলতে এখানে আসার পর থেকে এটি আমাদের জন্য দর্শনীয় ছিল।’

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে তাদের অবস্থান তলানিতে। অনুষ্ঠানে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুরে কথা বলেছেন ৩৬ বর্ষী মেসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসবার্সেলোনাবুসকেটসবেকহ্যামমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT