বিনোদন

মূলধন তুলতে হিমশিম খাচ্ছে অক্ষয়ের ছবি!

একটি দম্পতি প্রেমের মুহূর্তে হাসিমুখে একসাথে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ প্রেমের মুহূর্তে হাসিমুখে একসাথে দাঁড়িয়ে থাকছেন, প্রকৃতির মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ওএমজি ২’ সাফল্য পেলেও বক্স অফিসে হিমশিম খাচ্ছে ‘মিশন রানিগঞ্জ’। ছবির মূলধন তুলতেও হিমশিম খাচ্ছে এই ছবি।

বক্স অফিসে প্রথম থেকেই ধীর গতি ছিল মিশন রানিগঞ্জের। দ্বিতীয় সপ্তাহে এসে তা নেমে এল তলানিতে। এই সিনেমাকে নিজের ক্যারিয়ারের ‘সেরা ছবি’ বলেছেন অক্ষয়। কিন্তু বক্স অফিসে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

সাচনিল্কের রিপোর্ট অনুসারে দ্বিতীয় সোমবারেই ১ কোটির নীচে নেমে এল ‘মিশন রানিগঞ্জ’র আয়। ভারতের বাজার থেকে মাত্র ৬৫ লাখ ঘরে তুলেছে ছবিটি।

১১ দিনে ‘মিশন রানিগঞ্জ’র আয় মাত্র ২৮.২৫ কোটি। সিনেমার বাজেট ছিল ৫৫ কোটি। ছবিটি মূলধন তুলতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

‘মিশন রানিগঞ্জ’ সিনেমায় অক্ষয়ের বিপরীতে রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। যশবন্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আরো আছেন কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, রবি কিষাণ, বরুণ বাদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, শিশির শর্মা, সুধীর পাণ্ডে, জামিল খান, বচন পাচেরা, বীরেন্দ্র সাক্সেনা।

বিষয়:অক্ষয় কুমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…