ম্যাচের সময় যখন ৮০ মিনিট পেরুচ্ছে ড্রয়ের শঙ্কা ভর করছিল ব্রাজিল সমর্থকদের মধ্যে। কোচ তিতে চেষ্টায় তখন খেলোয়াড় ও কৌশলগত পরিবর্তন আনার। সমর্থকেরা রীতিমত মিস করছিলেন নেইমার ও দানিলোর অনুপস্থিতি। তবে শেষ পর্যন্ত ক্যাসিমেরোর দুর্দান্ত শটে বল জালে জড়ালে উল্লাস হয় ব্রাজিল শিবিরে। একইসাথে শেষ যোলতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নেয় তিতের শিষ্যরা।






