হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি, তার স্বাস্থ্য পরিস্থিতি বিবরণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকাল সাড়ে ১০টায় চিকিৎসের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন তিনি।
বিষয়টি নিশ্চত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য ও চেয়ারপার্সনের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি জানিয়েছেন, রোববার সকাল ১০টা ৩০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হন বিএনপি মহাসচিব।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






