চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১২ মে) দিনগত রাত পৌনে ৩টার দিকে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ১১ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যাংককের রুটনিন চক্ষু হাসপাতালে মির্জা ফখরুলের চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্যের জন্য মির্জা ফখরুল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান শায়রুল কবির খান।
এ বছরের ৬ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগম।






