চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার তালিকায় রাখতে মির্জা ফখরুলের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি, স্বাস্থ্য
A A
মির্জা ফখরুলের বক্তৃতা, স্বাস্থ্য খাতের গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ভোটের অধিকার নয়, মানুষের স্বাস্থ্য, অন্ন ও বেঁচে থাকার অধিকারও নিশ্চিত করতে হবে। এছাড়া  স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকারের তালিকায় রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মির্জা ফখরুল।

বক্তব্যে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়ার অনুরোধ জানান। এসময় উপস্থিতরা করতালি ও স্লোগানে তার বক্তব্যকে সমর্থন জানালেও ফখরুল স্লোগানের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।

Banglabid

ওষুধনীতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নতুন আইন ও বিধিনিষেধে স্থানীয় ওষুধ শিল্প বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। অথচ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিদেশে রপ্তানিযোগ্য মানের ওষুধ উৎপাদন করছিল।

তিনি জানান, দলের ঘোষিত ৩১ দফায় স্বাস্থ্য খাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের সময় আহতদের চিকিৎসায় ঝুঁকি নেয়া চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

ড্যাবকে স্বাধীনভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি স্বাস্থ্যনীতি প্রণয়নে রাজনৈতিক নেতৃত্বকে সহযোগিতা করতে হবে।

Reneta

নিজের কারাবন্দি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল অভিযোগ করেন, জেলে গুরুতর অসুস্থ হলেও তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি এবং বিদেশে চিকিৎসার অনুমতি পেতে বারবার আদালতে যেতে হয়েছে। তিনি বলেন, পারস্পরিক হিংসা ও জিঘাংসার সংস্কৃতি আমাদের ধ্বংস করছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণতন্ত্রবিএনপিভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেখ রহমানমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT