আন্দোনের জন্য তরুণদের প্রস্তুুতি নিতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সোমবার ১৯ জুন বগুড়ায় তারুণ্যের সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই দেশে নির্বাচন হবে তবে তা অবশ্যই হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
এ সময় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্তি দিতে হবে। তরুণদের জেগে উঠতে হবে-এই দাবিতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবিতে গতবছর সবগুলো বিভাগে সমাবেশ করেছিলো বিএনপি। গত ১৪ জুন থেকে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করেছে তারুণ্যের সমাবেশ। রাজশাহী ও রংপুর বিভাগ মিলিয়ে ২য় সমাবেশটি আজ বগুড়ায় অনুষ্ঠিত হল।
আগামী শনিবার ২৪ জুন বরিশালে তৃতীয় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে।








