চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে গণসমাবেশ থেকে যে বার্তা দিল বিএনপি

রাহুল রায়রাহুল রায়
৬:৩৭ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তত্ত্বাবধাক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না, আমাদের সংসদ সদস্যরা প্রস্তুত আছে নির্দেশ পেলেই পদত্যাগ করবে। 

শনিবার ২৯ অক্টোবর বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন: সরকার নাকি বিরোধী দলকে ভয় পায় না। তাহলে দু’দিন আগেই কেন ধর্মঘট দিয়েছেন। অর্থনীতিকে চিবিয়ে খেয়েছেন এখন দেশটাকে চিবিয়ে খাচ্ছে। আমাদের লক্ষ্য এক দাবি এক এই সরকারের পদত্যাগ। এখন আবার জঙ্গিবাদের কথা বলছে, অগ্নি সন্ত্রাসের কথা বলেছে এগুলো আর কেউ বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, আওয়ামী সরকার গত ১৫ বছরে সব শেষ করে ফেলেছে। সব ক্ষেত্রে চুরি করেছে আওয়ামী লীগ। এমনকি আশ্রয়ণ প্রকল্পেও চুরি করেছে। আমাদের ৬০০ নেতাকর্মীকে গুম করেছে এই সরকার। সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। আলেম-ওলামাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। এদের কি আর ক্ষমতায় থাকতে দেওয়া যায়?

গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ঋণ শোধ করতে গিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে সরকার। রিজার্ভের টাকা আমেরিকা থেকে লুট হয়ে গেছে। ৫ সেপ্টেম্বর থেকে বিএনপি খেলা শুরু হয়ে গেছে, গ্রামে- গঞ্জে আর বিভাগের খেলা দেখেই ভীত। এবারের লড়াই জেতার লড়াই। সারা বাংলাদেশকে অচল করে দিবো, সরকারের পতন ছাড়া রাজপথ ছাড়ব না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন আর আন্দোলন নেই এটা এখন বিপ্লব। এই বিপ্লব কেউ থামাতে পারবে না। দুর্ভিক্ষের কথা বলছেন চিন্তা করবেন না, দুর্ভিক্ষ হওয়ার আগেই আপনাকে বিদায় করে দিব।

Reneta

সমাবেশে আসতে নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপি। তারা বলছেন, শনিবার রংপুরের বিভিন্ন জেলা-উপজেলা থেকে লোক আসার সময় রাস্তায় পুলিশ তাদের আটকিয়ে হয়রানি করছে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারের সমাবেশ বানচাল করার নীলনকশা বাস্তবায়ন করেছে মোটর মালিক সমিতি। তারা ধর্মঘট দিয়ে বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষদের সমাবেশে আসতে বাধাগ্রস্ত করার পরিকল্পনা করেছে। কিন্তু সকল বাধা ডিঙ্গিয়ে রংপুরে স্মরণকালের সবচাইতে বেশি মানুষের জমায়েত হয়েছে।

দুপুর ২টায় বিভাগীয় এই গণসমাবেশ শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা আগে দুপুর পৌনে ১২টায় পবিত্র কোরআন তিলাওয়াত শেষে মোনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশ শুরু হয়ে যায়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।

চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর আজ রংপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ৫ নভেম্বর বরিশালে পরবর্তী বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবিভাগীয় গণসমাবেশমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT