ক্রিকেট

সাকিবের পর টাইগারদের মধ্যে যে কীর্তিতে কেবল মিরাজ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজের অনন্য কীর্তি, মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ মাঠে তার কীর্তি উদযাপন করছেন, দর্শকাসন খালি, ক্রিকেট মাঠের ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে অনন্য এক কীর্তি গড়েছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেট ও দুই হাজার রানের মালিক এখন তিনি। সাকিব আল হাসান আগে কীর্তিটি গড়েছেন। ৭১ টেস্টে ৪,৬০৯ রান এবং ২৪৬ উইকেট সাকিবের।

চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ২২৭ রানে থামে জিম্বাবুয়ে। জবাবে নেমে মিরাজের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৪০ রান। মিরাজ ১০০ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ।

টেস্টে ২ হাজার করতে ম্যাচে নামার আগে মিরাজের দরকার ছিল ৩৬ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে মিরাজ মাইলফলকে পৌঁছান। সিলেট টেস্টে তিনি ২০০তম উইকেট তুলে নিয়েছিলেন। ৫৩ ম্যাচে মিরাজ এ কীর্তি গড়লেন।

বিষয়:চট্টগ্রাম টেস্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে মিরাজ সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…