ক্রিকেট

অলরাউন্ডারদের সেরা পাঁচে মিরাজ, ক্যারিয়ারসেরা অবস্থান

টেস্ট র‌্যাঙ্কিং

বাংলাদেশের ক্রিকেটার মিরাজ মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার মিরাজ ক্যারিয়ারসেরা পারফরম্যান্সের পর উদযাপন করছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানপুর টেস্টে ভারতের বিপক্ষে বল হাতে দারুণ করেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে অবশ্য ততটা আলো ছড়াতে পারেননি। বোলিং নৈপুণ্যে টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে এসেছেন টাইগার তারকা। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা পাঁচে।

ভারতের বিপক্ষে বল হাতে প্রথম ইনিংসে ৬.৪ ওভার বল করে ৪১ রান খরচায় ৪ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে ৯ ওভার বল করে ৪৪ রানে নেন ২ উইকেট। ব্যাটে প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুখে ২০ রান এবং দ্বিতীয় ইনিংসে ৯ রান করেন। ম্যাচে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

কানপুর টেস্টের পর প্রকাশিত র‌্যাঙ্কিং হালনাগাদে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুইধাপ উন্নতি করেছেন মিরাজ। ক্যারিয়ার সেরা রেটিং ২৭২ নিয়ে ৫ নম্বরে উঠেছেন। পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও ভারতের অক্ষর প্যাটেলকে।

পাশাপাশি ব্যাটিং-বোলিং র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন মিরাজ। বল হাতে চারধাপ এগিয়ে ১৮ নম্বরে এসেছেন। ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশি বোলারদের শীর্ষে আছেন তিনি। ব্যাটে একধাপ উন্নতি করে ৭০ নম্বরে এসেছেন, ৪২৫ রেটিং পয়েন্ট তার।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিয়ে শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা, ৪৬৮ পয়েন্ট। ৩৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রবীচন্দ্রন অশ্বিন, সাকিব আল হাসান ২৮৫ রেটিং নিয়ে তিনে, ২৮২ পয়েন্ট নিয়ে চারে আছেন ইংল্যান্ডের জো রুট।

বিষয়:অলরাউন্ডার কানপুর টেস্ট বাংলাদেশ মিরাজ সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…