দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আগামী ১২ ও ১৩ মে (শুক্র ও শনিবার) খোলা থাকবে।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালনের লক্ষ্যে মন্ত্রণালয় যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সেলিম হোসেন।
মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করে আজ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে।







