চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শের-ই-বাংলায় ক্রিকেট উৎসবের সন্ধ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ণ ১৮, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্স থেকে ক্রিকেটের সংবাদ করতেন যারা, ব্যাট-বল হাতে তারাই শনিবার নেমেছেন মাঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও ক্রিকেট বিটের সাংবাদিকদের মধ্যকার লড়াইয়ে মেতেছে হোম ক্রিকেট। প্রীতি ম্যাচে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে গঠিত বিসিবি একাদশের কাছে অবশ্য ৪৩ রানে হেরেছে টিম প্রেসবক্স একাদশ।

জয়-পরাজয় ছাপিয়ে সাবেকি ক্রিকেটারদের মিলনমেলা বসেছিলো হোম অব ক্রিকেটে। একইসঙ্গে ক্রীড়া সাংবাদিকদের পরিবারের সদস্যরাও একত্রিত হয়েছিলেন মাঠে। যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন হোসেন পাপন উৎসবের উদ্বোধন করেন।

মাঠের লড়াইয়ে টসে জিতে বিসিবিকে একাদশকে আগে ব্যাটে পাঠায় টিম প্রেসবক্স। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ গড়েন হান্নান সরকার-আকরাম খানরা। জবাবে নেমে ৬ উইকেটে ১৫১ রানে থামে টিম প্রেসবক্স।

টিম প্রেসবক্স। ছবি: বিসিবি

ফ্লাড লাইটের আলোতে বিসিবি একাদশের হয়ে ফিফটি করেন হান্নান সরকার। বিসিবি একাদশের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে। ২৮ বলে ৫৬ রান করেন সাবেক এই ক্রিকেটার। ৩৪ বলে ২৭ রান করে রিটায়ার্ড আউট হন আকরাম খান। শেষ দিকে অপরাজিত ১৩ বলে ২৭ রানের ইনিংস খেলেন আব্দুর রাজ্জাক। এছাড়া মিনহাজুল আবেদীন নান্নু ১৮ বলে ২২ রান এবং মেহরাব হোসেন অপি ১৪ বলে ২০ রান করেন।

টিম প্রেসবক্সের হয়ে আসিফ আফসান পিয়াল তিন উইকেট নেন। এছাড়া রুমেল ও মাজহার উদ্দীন ওমি একটি করে উইকেট নেন।

বিসিবি একাদশ। ছবি: বিসিবি

রানতাড়ায় নেমে খুব একটা খারাপ করেনি ক্রীড়া সাংবাদিকদের দল। দলের হয়ে ৩৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন রুমেল। ২৩ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহফুজুল ইসলাম। এছাড়া সারওয়ার আশিক ১৬ বলে ২১ রান এবং মাজহার উদ্দীন ওমি ১৪ বলে ১৪ রান করেন।

Reneta

বিসিবি একাদশের হয়ে আব্দুর রাজ্জাক তিনটি এবং হাসিবুল হোসেন শান্ত দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রীড়া সাংবাদিকবিসিবিমিরপুরমিলন মেলালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT