চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তাহে ৩ দিন বাধ্যতামূলক অফিসের পরিকল্পনা মাইক্রোসফটের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
মাইক্রোসফটের অফিস ভবনের বহির্দৃশ্য, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি- সংগৃহীত

২০২৬ সালের জানুয়ারী থেকে কর্মীদের সপ্তাহে কমপক্ষে ৩ দিন অফিসে থেকে কাজ করা বাধ্যতামূলক করতে যাচ্ছে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট। কোম্পানির এই নতুন নীতির ফলে প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী ২ লক্ষ ২৮ হাজার কর্মীর একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি প্রভাবিত হবে।

রোববার ১৭ আগস্ট টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট আগামী সেপ্টেম্বরে তাদের এই নতুন পরিকল্পনা ঘোষণা করতে পারে, যাতে কর্মীরা নতুন  নীতিমালার সাথে খাপ খাইয়ে নিতে কয়েক মাস সময় পায়।

দ্য ভার্জ এর প্রতিবেদন অনুযায়ী, আগের নীতির নমনীয়তার ফলে অনেক কর্মী সপ্তাহের অধিকাংশ সময়ই ঘরে বসে কাজ করছিলেন। নতুন এই পদক্ষেপ মাইক্রোসফটকে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন অ্যামাজন, গুগল ও মেটার সঙ্গে একই সারিতে নিয়ে এসেছে, যারা ইতিমধ্যে নিজেদের দূরবর্তী কাজের নীতিমালায় কঠোরতা এনেছে। অ্যামাজন এখন কর্মীদের সপ্তাহে ৫ দিন অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে, গুগল ও মেটা ৩ দিন অফিস উপস্থিতি বাধ্যতামূলক করেছে।

চলতি বছরে মাইক্রোসফটে প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘটনার পর থেকে কোম্পানিটির কর্মীদের মনোবল নিম্নপর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে নতুন এই নীতিকে অনেকেই “গোপন ছাঁটাই” হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, অফিসে উপস্থিতির এই নতুন শর্তে অনিচ্ছুক কর্মীরা হয়তো বাধ্য হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে, যা এক প্রকার ছাঁটাই প্রক্রিয়ার সমতুল্য।

Reneta

বর্তমানে মাইক্রোসফট কিছু চ্যালেঞ্জের সম্মুখীন। রেডমন্ড অফিসে বর্তমানে সীমিত বসার জায়গা, বিদ্যুৎ সংকট এবং পর্যাপ্ত মিটিং রুমের অভাব রয়েছে, যদিও ইতিওমধ্যে মাইক্রোসফট ইতোমধ্যে ৫ বিলিয়ন ডলার জায়গা সম্প্রসারণ প্রকল্পে বিনিয়োগ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজনমাইক্রোসফটমেটাসফটওয়্যার কোম্পানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT