চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনের ওপর ইসরায়লি নজরদারির প্রযুক্তি ব্যবহার বন্ধ করলো মাইক্রোসফট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মাইক্রোসফট ভবন

মাইক্রোসফট ভবন

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট ৮২০০-এর অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে। এই ইউনিট ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারির জন্য কোম্পানির ক্লাউড প্রযুক্তি ব্যবহার করছিল।

বৃহস্পতিবার  ২৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউনিট ৮২০০ পশ্চিম তীর ও গাজা উপত্যকার লাখো ফিলিস্তিনির ফোন কল গোপনে রেকর্ড, সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করছিল। প্রতিদিন প্রায় প্রতি ঘণ্টায় এক মিলিয়ন কল সংগ্রহের ক্ষমতা সম্পন্ন এই নজরদারি প্রকল্পে ৮ হাজার টেরাবাইট পর্যন্ত তথ্য নেদারল্যান্ডসে অবস্থিত একটি ডেটা সেন্টারে রাখা হতো।

২০২১ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার সঙ্গে ইউনিট ৮২০০-এর তৎকালীন প্রধান ইয়োসি সারিয়েলের বৈঠকের পর এই প্রকল্প শুরু হয়। এরপর থেকে তিন বছর ধরে ইসরায়েলি সেনাদের এই নজরদারি কার্যক্রমে অ্যাজিউরের সীমাহীন স্টোরেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছিল। যদিও প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল পশ্চিম তীরের প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির ওপর নজরদারি, পরে গাজায় বিমান হামলার লক্ষ্য নির্ধারণেও এটি ব্যবহৃত হয়েছে বলে গোয়েন্দা সূত্র জানায়।

মাইক্রোসফটের ভাইস-চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বৃহস্পতিবার এক ইমেইলে কর্মীদের জানান, আমরা কখনোই বেসামরিক জনগণের ওপর গণ নজরদারি সহজ করতে প্রযুক্তি সরবরাহ করি না। আমরা বিশ্বের প্রতিটি দেশেই এই নীতিতে অবিচল থেকেছি। আমাদের তদন্ত এখনও চলছে, তবে প্রাথমিক পর্যায়ে আমরা গার্ডিয়ানের প্রতিবেদনের উপাদানগুলোর সমর্থনে প্রমাণ পেয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিনমাইক্রোসফট
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT