চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ছেড়ে যাচ্ছে মাইক্রোসফট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মাইক্রোসফটের অফিস ভবনের আধুনিক গ্লাস ফেসিং সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২৫ বছরের ব্যবসা বন্ধ করে আনুষ্ঠানিক ভাবে পাকিস্তান ছেড়ে যাচ্ছে মাইক্রোসফট। ২০০০ সালের জুনে পাকিস্তানে মাইক্রোসফট যাত্রা শুরু করলেও বিগত কয়েক বছর ধরেই কোম্পানিটি ধীরে ধীরে তাদের কর্মী সংখ্যা ও কার্যক্রম কমিয়ে এনেছিল। অবশেষে পুরোপুরি কার্যক্রম শেষ করে পাকিস্তান থেকে সরে যাচ্ছে এই  সফটওয়্যার নির্মাতা কোম্পানিটি।   

শনিবার (৫ জুলাই) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

এই খবরটি প্রকাশ্যে আসে মাইক্রোসফট পাকিস্তানের প্রতিষ্ঠাতা প্রধান জাওয়াদ রেহমানের একটি লিংকডইন পোস্টের মাধ্যমে।

Banglabid

তিনি তার পোস্টে লিখেন, একটি যুগের অবসান, মাইক্রোসফট পাকিস্তান। আজ জানতে পারলাম যে, মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করছে। বাকি থাকা শেষ কয়েকজন কর্মীকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এই খবর এবং এভাবেই একটি যুগের সমাপ্তি ঘটল। ঠিক ২৫ বছর আগে, ২০০০ সালের জুন মাসে, আমি সম্মানের সাথে মাইক্রোসফট পাকিস্তানের যাত্রা শুরু করি এবং নেতৃত্ব দিই।

তিনি আরও লেখেন, মাইক্রোসফটের এই সিদ্ধান্ত কেবল কর্পোরেট প্রস্থান নয়, বরং এটি গভীরভাবে চিন্তা করার একটি ইঙ্গিত বহন করে। আজকের এই সংবাদ আমাদের ভাবতে বাধ্য করে যে,  এটি শুধুমাত্র একটি কর্পোরেট এক্সিট নয়। এটি আমাদের একটি কঠিন বাস্তবতা তুলে ধরছে। যে পরিবেশ আজ পাকিস্তানে সৃষ্টি হয়েছে, সেখানে মাইক্রোসফটের মতো গ্লোবাল জায়ান্টদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন, কী পরিবর্তন হয়েছে পাকিস্তানে যার ফলে গ্লোবাল কর্পোরেশনগুলো দেশ ছেড়ে চলে যাচ্ছে? যে মূল্যবোধ, নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি একসময় সবকিছু সম্ভব করেছিল, তা আজ কোথায়?

Reneta

আরেকটি পোস্টে পাকিস্তান সরকারের প্রতি তিনি আহ্বান জানান, যাতে তারা মাইক্রোসফটের রিজিওনাল ও গ্লোবাল নেতৃত্বের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করে, যেন কোম্পানিটি পাকিস্তানে তাদের কোনো না কোনো কার্যক্রম বজায় রাখতে পারে।

মাইক্রোসফট পাকিস্তানের প্রতিষ্ঠাতা কান্ট্রি ম্যানেজার, এটিকে একটি কর্পোরেট প্রস্থানের চেয়েও বেশি কিছু বলে আখ্যায়িত করেছেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছেড়েপাকিস্তানমাইক্রোসফটযাচ্ছে
শেয়ারTweetPin

সর্বশেষ

কমলাপুর স্টেডিয়ামের বেহালদশা দেখে প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT