আন্তর্জাতিক

ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলীয় এলাকায় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার এ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) বিপদসংকেত দেয়।

বার্তা সংস্থা এএফপিরআ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাওয়াইভিত্তিক সংস্থাটি জানায়, প্রাথমিক ভূমিকম্পের তথ্যের ভিত্তিতে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকাগুলোতে বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর পোর্ট-অলরি শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সংস্থাটি পরে ভূমিকম্পটির মাত্রা সংশোধন করে ৬.৯ নির্ধারণ করে। একই এলাকায় ৬.৩ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবরও জানিয়েছে সংস্থাটি।

তবে ভূমিকম্পের পর সুনামির ঢেউ কোথাও আঘাত হেনেছে কি না, কিংবা এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এই বিষয়ে প্রতিবেদনে তাৎক্ষণিক কোনো তথ্য দেওয়া হয়নি।

ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ এলাকা ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই বলয়ে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

ভূমিকম্পের পর সুনামির ঝুঁকি নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিষয়:ইউএসজিএস পিটিডব্লিউসি প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্প যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সুনামি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…