চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর মতো উদযাপনে মেসিকে অসম্মান করিনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও রোনালদো উদযাপনে ফুটবল মাঠে প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদ কাপ খেলতে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ইন্টার মিয়ামি এখন সৌদি আরবে। গত রাতে আল হিলালের বিপক্ষে খেলেছেন, ৪-৩ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন মহাতারকা। আল হিলালের তৃতীয় গোল করে রোনালদোকে অনুকরণে উদযাপন করেন মাইকেল। মেসিদের বিপক্ষে এমন উদযাপন করলেও বিশ্বজয়ীকে অসম্মান করার মতো কিছু ছিল না, বলছেন এ ব্রাজিলিয়ান।

প্রথমার্ধের ৪৪ মিনিটে গোল করে আনন্দে ফেটে পড়েন মাইকেল। উচ্ছ্বাস প্রকাশ করতে পর্তুগীজ মহাতারকা রোনালদোকে অনুকরণ করে সেই ভঙ্গিতে করেন উদযাপন। ম্যাচ শেষে এ নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হন তিনি।

ম্যাচ শেষে সৌদি আরবের সংবাদমাধ্যমে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে নিয়ে মাইকেল বলেছেন, ‘মেসির সাথে তুলনা করার মতো কেউ আমি না। এ তুলনা আমার সাথে চলে না। আমি তার একজন গুণগ্রাহী, একজন ভক্ত।’

‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তার বিপক্ষে একটি ম্যাচে খেলার সুযোগ করে দেয়ার জন্য। রিয়াদ কাপের আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই, তাদের জন্য বিশ্বের সেরা ফুটবলার মেসির মুখোমুখি হতে পেরেছি। আমরা এ প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছি।’

বৃহস্পতিবার মেসির ইন্টার মিয়ামি মুখোমুখি হবে রোনালদোর ক্লাব আল নাসেরের। ওই ম্যাচে মেসির দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর সাথে। যদিও পর্তুগীজ মহাতারকা অপ্রত্যাশিত চোটে ভুগছেন এবং নাও খেলতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরইন্টার মিয়ামিব্রাজিলমাইকেলমেসিরোনালদোলিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT