বিনোদন

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ফার্স্টলুক প্রকাশ্যে!

একজন নৃত্যশিল্পী ঝরনাধারার আলোতে নাচছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা-কালো ছবিতে একটি সুন্দর নাচের দৃশ্য, যেখানে একজন নৃত্যশিল্পী ঝরনাধারার আলোতে নাচছেন, একটি সুন্দর অভ্যন্তরীণ পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়াত আমেরিকান পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরি হচ্ছে। ‘মাইকেল’ শিরোনামের এই ছবিতে মাইকেলের ফার্স্টলুক এবার প্রকাশ্যে এল।

ছবিতে মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন শিল্পীর ভাইয়ের ছেলে জাফর জ্যাকসন। আগামী সপ্তাহ থেকে বায়োপিকের শুটিং শুরু হতে চলেছে।

সামাজিক মাধ্যমে ফার্স্টলুক প্রকাশ করেছেন জাফর। সাদাকালো সেই ছবিতে দূর থেকে মাইকেলকে দেখা যাচ্ছে। মাইকেলের জনপ্রিয় নাচের মুদ্রার মধ্যে ‘মুন ওয়াক’ এবং ‘টো স্ট্যান্ডিং’ রয়েছে। ফার্স্টলুকে ‘টো স্ট্যান্ডিং’ করতে দেখা গেছে জাফরকে।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে জাফর লিখেছেন, ‘আগামী সোমবার থেকে যাত্রা শুরু হবে।’ মাইকেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এই একই ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ছবির জন্য তিনি প্রস্তুত।’

মাইকেলের বায়োপিকে শিল্পীর জীবনের কোন কোন অংশ দেখানো হবে তা জানাননি নির্মাতারা। ছবিটি পরিচালনা করবেন পরিচালক আঁতোয়া ফুকুয়া। ছবির চিত্রনাট্য লিখেছেন ‘গ্ল্যাডিয়েটর’ ছবির অন্যতম চিত্রনাট্যকার জন লোগান।

 

View this post on Instagram

 

A post shared by Jaafar Jackson (@jaafarjackson)

সূত্র: বিলবোর্ড

বিষয়:মাইকেল জ্যাকসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…