চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৬
বিনোদন
A A

মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক বহুল আলোচিত বায়োপিক ‘মাইকেল’-এর দ্বিতীয় কিস্তি আসছে। যে সিনেমায় কিংবদন্তি এই শিল্পীর নিজের দৃষ্টিভঙ্গি আরো গভীরভাবে তুলে ধরবে বলে মন্তব্য করেছেন মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা তার ভাতিজা জাফর জ্যাকসন।

তার দাবি, প্রথম সিনেমায় যেসব বিতর্ক ও অভিযোগের বিষয় সীমিত রাখা হয়েছিল, সিক্যুয়েলে সেগুলো মাইকেলের দৃষ্টিকোণ থেকে আরও বিস্তৃতভাবে দেখানো হবে।

সম্প্রতি জিকিউ মিডল ইস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জাফর বলেন, দ্বিতীয় সিনেমায় দর্শক মাইকেলের দিক থেকে বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। তার মতে, এতদিন শিশু নির্যাতনের অভিযোগসহ বিভিন্ন বিতর্ক নিয়ে যে গল্প বলা হয়েছে, সেগুলো মূলত অন্যদের বক্তব্য ও ব্যাখ্যার ওপর নির্ভরশীল ছিল।

Banglabid

জাফরের ভাষায়, পরিবারের দীর্ঘদিনের কষ্টের জায়গা হলো, মাইকেলের নিজের কণ্ঠ যথেষ্টভাবে সামনে আসেনি। তাই দ্বিতীয় সিনেমায় তার দৃষ্টিভঙ্গি তুলে ধরা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

প্রথম ‘মাইকেল’ সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকা এবং প্রযোজনা করেছেন গ্রাহাম কিং। ২৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটিতে মাইকেল জ্যাকসনের শৈশব থেকে তারকা হয়ে ওঠার গল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। জাফর জ্যাকসনের এটি ছিল ফিচার ফিল্মে অভিষেক।

ফুকা ও চিত্রনাট্যকার জন লোগান পরে সিনেমাটির গল্প পুনর্গঠন করে ১৯৮৮ সাল পর্যন্ত নিয়ে যান। কারণ মাইকেলের বিরুদ্ধে পরবর্তী সময়ের অভিযোগগুলোর অংশ প্রথম সিনেমা থেকে বাদ দেওয়া হয়।

Reneta

নির্মাতার মতে, প্রথম ছবির মূল লক্ষ্য ছিল সংগীতের বাইরে মাইকেল জ্যাকসন মানুষটি কে ছিলেন, কীভাবে তাঁর বেড়ে ওঠা ও তারকা হয়ে ওঠার পথ তৈরি হয়েছিল- সেটি তুলে ধরা।

জাফরও মনে করেন, মাইকেল জীবনের নানা কঠিন পরিস্থিতি ও বিতর্কের মধ্যেও মানুষের প্রতি ভালো থাকার বিশ্বাস ধরে রেখেছিলেন। তার আশা, এই মানবিক দিকটি দ্বিতীয় সিনেমায় আরও স্পষ্ট হয়ে উঠবে।

এদিকে মুক্তির পর বক্স অফিসেও বড় সাফল্য পেয়েছে ‘মাইকেল’। জুলাইয়ে বিশ্বব্যাপী এক বিলিয়ন মার্কিন ডলারের আয় পেরিয়ে ইতিহাস তৈরি করে সিনেমাটি। এর মাধ্যমে এটি বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলার অতিক্রম করা প্রথম জীবনীভিত্তিক চলচ্চিত্রে পরিণত হয়।

একই সঙ্গে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’র ৯১১ মিলিয়ন ডলারের রেকর্ড পেরিয়ে সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল বায়োপিক এবং ‘ওপেনহাইমার’-এর ৯৭৫ মিলিয়ন ডলার আয়কে ছাড়িয়ে সবচেয়ে বেশি আয় করা বায়োপিক হিসেবেও নতুন রেকর্ড গড়ে।

‘মাইকেল’ ২৯ আগস্ট থেকে জিওহটস্টারের পিকক হাব-এ স্ট্রিমিং শুরু করবে। আর দ্বিতীয় কিস্তির কাজ চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিনেমাটি ২০২৭ সালের শেষ ভাগ থেকে ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। টেলিগ্রাফ ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাফরজ্যাকসনবায়োপিকমাইকেলমাইকেল জ্যাকসনলিড বিনোদনসিক্যুয়েলসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

পরবর্তী

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

পরবর্তী

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT