ফুটবল

মেসিকে ছাড়াই জয়ের ধারায় থাকল মিয়ামি

মিয়ামি ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামি ফুটবল দল গোল উদযাপন করছে, খেলোয়াড়রা একে অপরকে উল্লাসে ভাসিয়ে দিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোপা আমেরিকা খেলতে আর্জেন্টিনা দলের সঙ্গে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বজয়ীকে ছাড়া মেজর লিগ সকারে খেলতে নেমে দারুণ জয়ই তুলেছে ইন্টার মিয়ামি।

সুবারু পার্কে রোববার ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। মিয়ামির হয়ে জুলিয়ান গ্রেসেল ও লিও আফনসো গোল দুটি করেন। প্রতিপক্ষ দলের হয়ে মিকেল উহরে মিয়ামির জালে বল পাঠান। লাল কার্ড দেখেন মিয়ামির দুজন, ডেভিট রুইজ ও টমাস অ্যাভিলেস।

ম্যাচে ৫৮ শতাংশ সময় ধরে বলের নিয়ন্ত্রণ ছিল মিয়ামির। ১১টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় টাটা মার্টিনোর দল। অপরদিকে, ফিলাডেলফিয়া ১৯টি শটের ভেতর ৩টি লক্ষ্যে রাখে।

জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল মিয়ামি। ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে সিনসিনাটি।

বিষয়:এমএলএস মিয়ামি মেসি যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…