কর্মবিরতিতে পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশ নেই রাস্তায়। পয়েন্টে পয়েন্টে ট্রাফিক সামলানোর দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা, যারা কিছু দিন আগে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। ট্রাফিকের দায়িত্বে থাকা সেই কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াল এমএইচ গ্লোবাল গ্রুপ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর ধানমন্ডি, বাড্ডা, উত্তরা, লালমাটিয়াসহ বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ করা প্রত্যেক শিক্ষার্থীদের জন্য খাবার পানি, বিস্কুট, গ্লাভস, তাপদাহ থেকে বাঁচতে মাথার ক্যাপ বিতরণ করেছে এমএইচ গ্লোবাল গ্রুপ।
এম এইচ গ্লোবাল গ্রুপ থেকে জানানো হয়, যে কয়েক দিন শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকবেন প্রতিদিন তাদেরকে এই সহায়তা করা হবে।
আরও জানানো হয়, আগামীকাল শুক্রবার কাওরান বাজার রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা সকল ছাত্র-ছাত্রীদের মাঝে এম এইচ গ্লোবাল গ্রুপের পক্ষ থেকে প্রায় ৩ হাজার ক্যাপ, খাবার পানি, মাস্ক, বিস্কুটসহ তাদের প্রয়োজনীয় সামগ্রি বিতরণ করা হবে।
এম এইচ গ্লোবাল গ্রুপের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ সংক্রান্ত কাজ সম্পূর্ণ ফ্রিতে করা হয়। এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এএইচজেড এসোসিয়েট, এমআইই পাথওয়েজ, এমআইই ইংলিশ একাডেমী- এই তিনটির মাধ্যমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডসহ পৃথিবীর বিভিন্ন দেশের স্বনামধন্য ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য গ্যারান্টিসহ এডমিশন করে থাকে।
এছাড়াও এম এইচ গ্লোবাল গ্রুপের একটি ফাউন্ডেশন রয়েছে, যেটি আর্তমানবতার সেবায় নিয়োজিত হয়ে প্রতিনিয়ত অসহায় দুঃস্থ এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে থাকে।







