মেয়েদের তিন মিটার স্প্রিংবোর্ড সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন মেক্সিকোর আরানজা ভাসকুয়েজ। ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যর্থ হয়ে দর্শক ভিড়কে দায়ী করছেন তিনি।
প্রতিযোগিতার শুরু থেকে দারুণ করছিলেন ২১ বর্ষী তারকা অ্যাথলেট। সেমির ডাইভে ব্যর্থ হওয়ার কারণ হিসেবে তিনি বলছেন, বিচারক বাঁশি বাজানোর ঠিক আগমুহূর্তে দর্শক ভিড়ের মধ্যে থেকে একটি শব্দ শুনতে পান, যা তাকে বিভ্রান্ত করেছে। যে কারণে লাফ দিতেও ব্যর্থ হন।
ফল দিতে বিচারকরাও নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মিনিট বেশি নেন। শেষপর্যন্ত কোনো পয়েন্ট না পেয়ে বিদায় নিতে হয় তাকে। মেক্সিকান অলিম্পিক প্রতিনিধি দলের হোসে গোমেজ রুইজ বলেছেন, ‘ভাসকুয়েজের হৃদয় ভেঙে গেছে। আপনারা দেখেছেন শুরু থেকে সে কতটা দারুণ করছিল। তিনি একজন দুর্দান্ত ডুবুরি।’







