ফুটবল

মেক্সিকোতে সাউথ কোরিয়ার অনুশীলনে ‘ড্রোন নজরদারি’ বিতর্ক

সাউথ কোরিয়ার ফুটবল দল অনুশীলন করছে মেক্সিকোতে ড্রোন নজরদারির মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোতে সাউথ কোরিয়ার ফুটবল দলের অনুশীলন, ড্রোন নজরদারির অধীনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে সাউথ কোরিয়ার ম্যাচের আগে বিতর্ক তৈরি হয়েছে। কোরিয়ার কোচ হোং মিয়ং বো দাবি করেছেন, তাদের রুদ্ধদ্বার অনুশীলনের সময় আকাশে ড্রোন দেখা গেছে। ঘটনাকে তিনি ‘অপ্রত্যাশিত’ বলেছেন। 

মেক্সিকোর মিলিটারি ফোর্স ওই ড্রোনকে ভূপাতিত করেছে। ড্রোনটি ছিল সাউথ কোরিয়ার অনুশীলন ক্যাম্পের কাছে। অ্যাসোসিয়েট প্রেসকে ফেডারেলের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সামরিক বাহিনী একটি ‘অনিবন্ধিত ড্রোন’ শনাক্ত করতে বিশেষ সরঞ্জাম ব্যবহার করেছে।

নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে সাউথ কোরিয়া টুর্নামেন্টের সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে। বুধবার সংবাদ সম্মেলনে হং মিয়ং বলেন, ‘অনুশীলনের সময় আকাশে একটি ড্রোন দেখা গিয়েছিল এবং বিষয়টি আমাদের নজরে আসে।’

‘তবে সৌভাগ্যবশত ঘটনাটি ঘটেছিল আমাদের কৌশলগত অনুশীলনের ঠিক আগেই। তাই এর কোন বড় প্রভাব আমাদের ওপর পড়েনি। কিন্তু ম্যাচের জন্য প্রস্তুতির ক্ষেত্রে ওই সময়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক।’

ঘটনা ঠিক কখন ঘটেছে বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেবিষয়ে কর্তৃপক্ষ কিছু জানাননি। সাম্প্রতিক সময়ে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরি আয়োজক তিনটি শহরের স্টেডিয়ামগুলোর নিরাপত্তা এলাকায় কয়েকটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।

বিষয়:ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মেক্সিকো সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…