বাংলাদেশ

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ

ঢাকার মেট্রোরেল ট্রেন চলাচল করছে শহরের রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার রাস্তায় মেট্রোরেল ট্রেন চলাচল করছে, শহরের যানজট কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেট্রোরেল ভ্রমণের নিজস্ব কার্ড ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একইসঙ্গে নষ্ট থাকা কার্ডগুলো নবায়নও বন্ধ থাকবে।

আজ শুক্রবার সন্ধ্যায় ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এখন মেট্রোরেল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। শুধু শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে।

বিষয়:এমআরটি পাস ডিএমটিসিএল মেট্রোরেল রেজিস্ট্রেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…