বাংলাদেশ

আজ চলছে না মেট্রোরেল

আজ চলছে না মেট্রোরেল, ঢাকায় যানজট বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় যানজট বৃদ্ধি পেয়েছে, শহরের রাস্তাগুলোতে যানবাহনের চাপ বেড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার ৭ জুন চলছে না মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত মঙ্গলবার ৩ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আগামী রোববার ৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

এছাড়া আগামী সোমবার ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঈদুল আজহা উপলক্ষে গত বৃহস্পতিবার ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এ ছুটি প্রযোজ্য হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে।

বিষয়:ঈদুল আজহা মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…