চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘আমি এটা চাই’ নিয়ে আলোচনার ঝড় আর্জেন্টিনায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি

মেসি

সম্প্রতি আর্জেন্টিনাসহ ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। তাদেরই একটি বাণিজ্যিক ভিডিওতে আর্জেন্টিনার ফুটবলাররা অংশ নিয়েছেন। ভিডিওর মাত্র দুটি শব্দই এখন আলোচনার কেন্দ্রবিন্দু— লিওনেল মেসির মুখে উচ্চারিত ‘আমি এটা চাই।’ যা স্প্যানিশে Lo quiero।

ভিডিওতে দেখা যায় কোচ লিওনেল স্কালোনি, অবসর নেয়া বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিয়ে তাপিয়েকে। ভিডিওর একটি অংশে ফুটবলারদের সঙ্গে ক্লদিয়ে তাপিয়ের তাস খেলার দৃশ্য দেখানো হয়। তাসে ‘চার’ উঠতেই মেসি বলে ওঠেন, ‘আমি এটা চাই’। এরপরই আলোচনার ঝড় ওঠে ফুটবল বিশ্বে।

সংক্ষিপ্ত বার্তাকে মেসির ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে চাওয়ার ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনাকে চতুর্থ বিশ্বকাপ জেতানোর স্বপ্নের প্রতিফলন হতে পারে মেসির এই চাওয়া।

এখন মেসির চোখ ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে, যেটি আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। তবে এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে যতবারই তার কাছে জানতে চাওয়া হয়েছে, কখনো স্পষ্ট করে সরাসরি কিছু বলেননি।

৩৮ বর্ষী মেসি আর্জেন্টিনার বয়সভিত্তিক ও মূল দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছেন। জাতীয় দলে ২০ বছরের যাত্রায় মেসি এরই মধ্যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন- ২০০৬ জার্মানি, ২০১০ সাউথ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাডি মারিয়াফিফা বিশ্বকাপমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হিটলার ও ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য, অস্ট্রেলিয়া থেকে আজহারী বহিষ্কৃত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কোস্টগার্ডের বিরুদ্ধে জেলেদের মাছ লুটের অভিযোগ!

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সবাই নিহত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT