ফুটবল

মেসির ‘ধমক’ লেখা টি-শার্ট বিক্রির ধুম

মেসির ছবি ও ধমক লেখা টি-শার্ট বিক্রির দৃশ্য, বাংলাদেশি বাজারে জনপ্রিয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি টি-শার্ট দেখানো হয়েছে, একটি কালো ও অন্যটি সাদা, যেখানে মেসির ছবি ও ধমক লেখা রয়েছে, যা বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘কী দেখছ বোকা? বেরিয়ে যাও।’ নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে উত্তপ্ত পরিস্থিতির মাঝে ডাচ স্ট্রাইকার ওউট ওয়েঘর্স্টকে এভাবেই ধমক দিয়েছিলেন লিওনেল মেসি। অধিনায়কের সেই ধমকের-সুর বেশ মনে ধরেছে আর্জেন্টাইনদের। ধমকের কথাগুলো লেখা টি-শার্ট ও মগ দেদারসে বিক্রি হচ্ছে দেশটিতে।

অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর সাক্ষাৎকার দিচ্ছিলেন মেসি। তার চোখ সেসময় ক্যামেরা থেকে সরে গিয়েছিল। চোখ গিয়েছিল নিকটদূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকা ওয়েঘর্স্টের দিকে।

এলএম-১০ তখন ওয়েঘর্স্টের দিকে তাকিয়ে ধমকের সুরে কথা বলেন। সেসময় সাক্ষাৎকার গ্রহণকারী প্রতিবেদককেও মহাতারকার দৃষ্টি আকর্ষণ করতে বেশ বেগ পেতে হয়েছিল।

আর্জেন্টিনার ব্যবসায়ীরা মেসির সেই ধমককে পুঁজি করে বসেছে। কথাগুলো লেখা মগ ১,৬০০ পেসো (আর্জেন্টিনার মুদ্রার নাম), টি-শার্ট ২,৯০০ পেসো এবং ক্যাপ ৩,৯০০ পেসোতে বিক্রি হচ্ছে।

বিষয়:ওয়েঘর্স্ট কাতার বিশ্বকাপ-2022 টি-শার্ট ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…