চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে নকআউট পর্বে দারুণ এক জয় তুলেছে আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-এ নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের টানটান উত্তেজনার জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষ হওয়ার পর কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা গিয়েছিলেন লিওনেল মেসির সাথে দেখা করতে। মেসিকে বলেছেন তুমিই সেরা।

ম্যাচের পর মেসির সাথে দেখা হওয়া নিয়ে কেপ ভার্দে গোলকিপার বলেছেন, ‘খেলার পর মেসির কাছে গেলাম। আমাকে জড়িয়ে ধরে বললো তুমিই সেরা, তুমিই মহান। তোমার দেশের মানুষের তোমাকে নিয়ে গর্ব করা উচিত। এটা আমার জন্য অবিশ্বাস্য ছিল।’

‘মেসির মতো একজনের কাছ থেকে এমন কথা শোনা আমার কাছে অনেক বড় ব্যাপার। তাকে ধন্যবাদ জানিয়ে বললাম, ধন্যবাদ লিও, তুমি সেরা। তারপর জিজ্ঞেস করলাম আমরা জার্সি বদল করতে পারি কিনা। বললো, ইন্টারভিউগুলোর পর টানেলের ভেতরে আমাকে ওটা দেবে।’

এদিন দু-দুবার আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরে, ৯০ মিনিটের ম্যাচ টেনে অতিরিক্ত সময়ে নিয়েছিল কেপ ভার্দে। ম্যাচজুড়ে বিশ্বচ্যাম্পিয়নদের বেশ চাপে রেখেছিল নবাগত দেশটি। শেষপর্যন্ত ভাগ্য সহায় হয়নি আফ্রিকার দলটির। হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। ততক্ষণে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে দলটি।

বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ বত্রিশে দুদলই কঠিন পরীক্ষা উতরে নকআউটের পরের ধাপে জায়গা করে নিয়েছে।

ট্যাগ: আর্জেন্টিনাকেপ ভার্দেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোভোজিনহামিশরমেসিলিড ২০২৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

পরবর্তী

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পরবর্তী

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT