চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলে বড় জয় পেয়েছে স্পেন। ম্যাচের শুরুতে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় ইউরোপ চ্যাম্পিয়নরা। বিশ্বমঞ্চে প্রথম গোলের দেখা পেয়ে অনন্য রেকর্ডে নাম লেখালেন স্প্যানিশ বিস্ময়বালক খ্যাত ফরোয়ার্ড। বিশ্বকাপের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে।

বিশ্বকাপ অভিষেকটা অবশ্য রাঙানো হয়নি লামিন ইয়ামালের। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে উরুর চোটের কারণে বদলি হিসেবে নেমেছিলেন বার্সেলোনা তারকা। সৌদি আরবের বিপক্ষে আজ শুরুতে তাকে মাঠে নামান লুইস দে ফুয়েন্তে। কোচের আস্থার প্রতিদান দিয়ে কীর্তি গড়েন।

ম্যাচের ১০ মিনিটে স্পেনকে লিড এনে দেন ইয়ামাল। ওয়েরজাবালের পাস থেকে বল পেয়ে সৌদি জালে বল পাঠান তিনি। এই গোলেই সর্বকনিষ্ঠ গোলদাতাদের রেকর্ডের খাতায় নিজের নাম লেখান ইয়ামাল। ১৮ বছর ৩৪৩ দিন বয়সে গোল করে পেছনে ফেলেন লিওনেল মেসিকে।

মেসি তার বিশ্বকাপের প্রথম গোলটি পেয়েছিলেন ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে, ১৮ বছর ৩৫৭ দিন বয়সে। ১৪ দিনের ব্যবধানে মেসিকে টপকে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকার ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন ইয়ামাল। এই তালিকায় সবার ওপরে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করে রেকর্ডটি এখনও তার দখলে।

পাশাপাশি আরও একটি রেকর্ডে নাম লেখান ইয়ামাল, বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম গোল করা ১৮ বছর বা তার কম বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে। এই কীর্তিটির রেকর্ডও পেলের দখলে, ১৭ বছর বয়সে।

এক নজরে বিশ্বকাপে ১০ সর্বকনিষ্ঠ গোলদাতা:
১. পেলে (ব্রাজিল) – ১৭ বছর ২৩৯ দিন
২. ম্যানুয়েল রোসাস (মেক্সিকো) – ১৮ বছর ৯৩ দিন
৩. গাভি (স্পেন) – ১৮ বছর ১১০ দিন
৪. ইব্রাহিম এমবায়ে (সেনেগাল) – ১৮ বছর ১৪৩ দিন
৫. মাইকেল ওয়েন (ইংল্যান্ড) – ১৮ বছর ১৯০ দিন
৬. নিকোলাই কোভাক্স (রোমানিয়া) – ১৮ বছর ১৯৭ দিন
৭. দিমিত্রি সিচেভ (রাশিয়া) – ১৮ বছর ২৩১ দিন
৮. লামিন ইয়ামাল (স্পেন) – ১৮ বছর ৩৪৩ দিন
৯. লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ১৮ বছর ৩৫৭ দিন
১০. জুলিয়ান গ্রিন (যুক্তরাষ্ট্র) – ১৯ বছর ২৫ দিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালওয়েরজাবালপেলেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬সৌদি আরবস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT