চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি আসছেন, রেকর্ডের পথে টিকিট বিক্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ২৮, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মহাতারকা লিওনেল মেসি যেখানে যাবেন, সেখানে দর্শকের উপচে পড়া ভিড় না দেখা গেলেই বরং অস্বাভাবিক ঠেকবে। এলএম টেনকে একনজর দেখতে মাঠে যাওয়ার জন্য হুহু করে বেড়ে যায় টিকিটের চাহিদা। উচ্চমূল্য দিয়েও কিনতে কার্পণ্য করেন না অনেকে। মেসিকে ঘিরে এবার মেজর লিগ সকারের একটি ম্যাচ ফুটবল তো বটেই, যেকোনো খেলারই দর্শক উপস্থিতির রেকর্ড গড়ার অপেক্ষায়।

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের ম্যাসাচুসেটস রাজ্যে নিউ ইংল্যান্ডের ঘরের মাঠ জিলেট স্টেডিয়ামে খেলবে ইন্টার মিয়ামি। ২৮ এপ্রিল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় স্বাগতিকদের বিপক্ষে খেলা শুরু মেসিদের।

ম্যাচ গ্যালারিতে বসে উপভোগের জন্য ৬০ হাজার টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। নিউ ইংল্যান্ড বুধবার এমন ঘোষণা দেয়ার সময় জানায়, আরও পাঁচ হাজার টিকিট বিক্রি বাকি রয়েছে। যেকোনো সময় এগুলো বিক্রি হয়ে যেতে পারে। এমন ঘটলেই হবে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।

২০০২ সালে এমএলএস কাপে নিউ ইংল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ম্যাচে ৬১ হাজার ৩১৬ জন দর্শক মাঠে এসে খেলা দেখেছিলেন। ২০১৫ সালে এমএলএসের এক মৌসুমে গড়ে প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪২ হাজার ৯৪৭ জন দর্শক জিলেট স্টেডিয়ামে স্বাগতিক দলের ম্যাচ দেখতে এসেছিল। আগামী ২৮ এপ্রিল নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির মিয়ামির ম্যাচে আগের সব রেকর্ড ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।

মেসিকে দেখতে ভক্তরা টিকিটের জন্য কাড়াকাড়ি করলেও মহাতারকা আসলেই উপস্থিত থাকবেন কিনা সেটিও দেখার বিষয়। আটবারের ব্যালন ডি’অর জয়ী হ্যামস্ট্রিং চোটের কারণে মিয়ামির শেষ দুটি ম্যাচ মিস করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও আর্জেন্টিনা জার্সিতে খেলতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিলেট স্টেডিয়ামটিকিটনিউ ইংল্যান্ডমেজর লিগ সকারমেসিযুক্তরাষ্ট্ররেকর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা সংকটাপন্ন

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট, সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদ প্রদক্ষিণ শেষে পৃথিবীর পথে আর্টেমিস–২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ‘আর্তেমিস-২’ মিশনের

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT