চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-সুয়ারেজের গোল উৎসব, উড়ছে মিয়ামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনায় একটা লম্বা সময় গোলের বন্যা বইয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সেই জুটি জমে উঠেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতেও। দুই বন্ধুর জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে উড়িয়ে দিয়েছে মিয়ামি। লিগে টানা তিন ম্যাচে অপরাজিত থাকল টাটা মার্টিনোর দল।

রোববার ভোরে চেজ স্টেডিয়ামে নগর–প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। মেসি ও সুয়ারেজ জোড়া গোল করেছেন। অন্য গোলটি এসেছে রবার্ট টেলরের থেকে।

আগের দুই ম্যাচে ফিটনেসের কারণে বেশ ভুগেছেন সুয়ারেজ। অরল্যান্ডোর বিপক্ষে শুরু থেকেই দেখা গেছে অন্য এক সুয়ারেজকে। ম্যাচ শুরুর চার মিনিটে মিয়ামিকে লিড এনে দেন উরুগুয়ে তারকা। ম্যাচের ১১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। তার দুই গোলে সহায়তা ছিল জুলিয়ান গ্রেসেলের।

২৯ মিনিটে তৃতীয় গোলের সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। তবে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সতীর্থ টেইলরকে দিয়ে গোল করান ৩৭ বর্ষী ফরোয়ার্ড। ৩-০ লিড নিয়ে বিরতিতে যায় মিয়ামি।

বিরতির পর জালের দেখা পান বিশ্বজয়ী মেসি। ৫৭ মিনিটে নিজের প্রথম গোলটি পান আটবারের ব্যালন ডি’অরজয়ী। ৬২ মিনিটে সুয়ারেজের থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন জাদুকর। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মার্টিনোর শিষ্যবাহিনী।

এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মিয়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিএমএলএসটাটা মার্টিনোমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুন ১৩, ২০২৬

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT