ফুটবল

আর্জেন্টিনায় কি করছেন মেসি

বিশ্বকাপ বাছাইপর্ব

মেসি আর্জেন্টিনায় কি করছেন, তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনায় থাকা মেসি একটি ক্যাজুয়াল পোশাক পরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন, রাতে বাইরের পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনায় পৌঁছেছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মেসির দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রয় নেইমার।

মেসি দেশে আসলেও রোববার প্রথমদিনের অনুশীলনে যোগ দিতে পারেননি। দ্রুতই কোচ লিওনেল স্কালোনির দলে যোগ দেবেন ৩৭ বর্ষী মহাতারকা। রোববারের অনুশীলনে অধিকাংশ খেলোয়াড়কে পেয়েছিলেন বিশ্বজয়ী স্কালোনি।

মেসির আর্জেন্টিনা জুনে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে। ৬ জুন চিলির এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ প্রাদানোসে খেলবে প্রথম ম্যাচ এবং খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে হবে দ্বিতীয় ম্যাচ, শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা শেষ হবে মেসিদের। আরও আগেই পরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৪ ম্যাচ শেষে ১০ জয় ও এক ড্র’তে লাতিনে শীর্ষে মেসির দল। দুইয়ে ইকুয়েডর ও তিনে উরুগুয়ে।

বিষয়:আর্জেন্টিনা ইকুয়েডর উরুগুয়ে কলম্বিয়া চিলি মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…