চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে দুয়ো দেয়ার আহ্বান সাবেক পিএসজি তারকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের প্যারিসের টিকিট কাটার পর আলোচনায় অলিম্পিকে লিওনেল মেসির খেলা না খেলার বিষয়টি। সাধারণত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়েরা খেললেও কোচ চাইলে তিনজন সিনিয়র দলে রাখতে পারেন। তাদের একজন হিসেবে মেসিকে দলে চাচ্ছেন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো ও অধিনায়ক থিয়াগো আলমাদা। তবে মেসি অলিম্পিক খেলতে আসলে তাকে দুয়ো দেয়ার জন্য পিএসজি সমর্থকদের আহ্বান জানিয়েছেন ক্লাবটির সাবেক তারকা জেরোম রোথেন।

সম্প্রতি একটি টকশোতে এমন আহ্বান জানিয়েছেন রোথেন। এমনকি পিএসজিতে মেসি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি বলেও মন্তব্য করেছেন। বলেছেন, ‘সে (মেসি) যা দেয়নি, তা আমাদের ভুলে যাওয়া চলবে না। একজন ফরাসি এবং প্যারিসিয়ান হিসেবে আর্জেন্টিনা দলের সঙ্গে তাকে প্যারেড করতে দেখলে কী করবেন? দুই বছর ধরে মেসি আমাদের সঙ্গে যা করেছে, তার জবাব দিতে চাইলে তাকে দুয়ো দিন।’

‘সে (মেসি) বলেছে প্যারিসে থাকাটা তার জন্য বিপর্যয়ের মতো ছিল এবং সে মনে করে এখানে প্রাপ্য অভ্যর্থনা পায়নি। নির্বোধ! নেইমারের মতো তাকেও আইফেল টাওয়ারের উর্ধ্বে জায়গা দেয়া হয়েছিল। যখন সে এসেছিল, সকল ফরাসি নাগরিক তাকে সম্মান দেখিয়েছিল। পরিবর্তে আমাদেরও সম্মান প্রত্যাশা ছিল, যা মেলেনি।’

কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিলে আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষে পিএসজিতে ফিরে যথার্থ অভ্যর্থনা পাননি বলে মন্তব্য করেছিলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির এই চাওয়া বাড়াবাড়ি ছিল বলছেন রোথেন। ‘ছুটির দিনগুলোতে সে কখনো পুরোপুরিভাবে প্যারিসের অভিজ্ঞতা নেয়নি এবং তার পারফরম্যান্স আমরা যেমনটা চেয়েছিলাম, তেমনটা হয়নি। আমরা শুনেছি, বিশ্বকাপ জেতার পর তাকে উষ্ণভাবে বরণ করা হয়নি। তুমি ফাইনালে ফ্রান্সকে হারিয়েছ। তার এটা আশা করা উচিত ছিল না যে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিপ্যারিস অলিম্পিকমেসিরোথেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

জুন ১২, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT