চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার কাছে হালান্ড মেসি-রোনালদো মানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
এতিহাসিক ফুটবল ম্যাচে হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। ১০ ম্যাচে গোল ১৩। লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এগিয়ে চলেছেন। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার কাছে মেসি-রোনালদো মানের খেলোয়াড় এ নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও সেরা তিনে ফিরেছে ম্যানচেস্টার সিটি। গোলমেশিন আর্লিং হালান্ডের জোড়া গোলে বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সিটিজেনরা, বোর্নমাউথকেই সরিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে গার্দিওলার দল।

এক অর্থে জয়টা ছিল সিটির ঘুরে দাঁড়ানোর অভিযান। কারাবাও কাপে আগের ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে জিতলেও লিগ ম্যাচে হেরেছিল অ্যাস্টন ভিলার কাছে। সবমিলিয়ে ১০ ম্যাচে তাদের ৩ হার, ড্র একটি। এই দলটিকে শিরোপার দাবিদার ভাবছেন কোচ গার্দিওলা।

বোর্নমাউথ ম্যাচের পর স্পেনিয়ার্ড কোচ গার্দিওলা বলেছেন, ‘আশা করি আর্সেনাল একদিন গোল খাবে। আমাদের শক্তি নেই? আছে। ক্লাব বিশ্বকাপের পর থেকেই আমার মধ্যে এই অনুভূতি যে আমরা আছি শিরোপা দৌড়ে। মাত্র ১০ ম্যাচ, আরও ২৮টা খেলতে হবে। অনেককিছুই ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল, ভালো থেকে আরও ভালো হওয়া।’

হালান্ড মৌসুমে করেছেন ১৩ গোল, দুইয়ে থাকা অ্যান্তোনি সেমেনিওর তার অর্ধেক গোলও নেই। বোর্নমাউথ তারকা ৬টি গোল করেছেন ৯ ম্যাচে। হালান্ড কিছুদিন নির্ভারই থাকতে পারেন। অবশ্য তিনি শুধু লিগেই গোল করছেন না, অন্য প্রতিযোগিতায় ৩ ম্যাচে করেছেন ৪ গোল। নরওয়েজিয়ান তারকাকে তার গুরু মেসি-রোনালদোর পর্যায়ের মনে করছেন।

‘এটা হল আপনার মেসি-রোনালদোর সঙ্গে খেলার মতো। হালান্ডের প্রভাব অনেক বড়। সংখ্যা দেখেছেন? অবশ্যই সে ওই পর্যায়ের। মেসি-রোনালদো এটা করেছে ১৫ বছর ধরে, এটাই সেই পর্যায়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলবোর্নমাউথমেসিম্যানসিটিরোনালদোলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT