চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ট্যাটু মানে মেসি বিরোধী নই: আর্জেন্টিনার রদ্রিগেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ট্যাটু করেছেন আর্জেন্টিনার নারী ফুটবলার ইয়ামিলা রদ্রিগেজ। আরেক মহাতারকা লিওনেল মেসির দেশে জন্মে এমন কাণ্ডে সমালোচনার মুখে পড়েছেন ২৫ বর্ষী ফরোয়ার্ড। এ আর্জেন্টাইনের ভাষ্য, রোনালদোর ছবি দিয়ে ট্যাটু আঁকানো মানে তিনি ‘মেসি বিরোধী’ এমনটা নয়।

মেয়েদের বিশ্বকাপে সোমবার ইতালির বিপক্ষে আর্জেন্টিনা ১-০ গোলে হারের পর ট্যাটু নিয়ে সমালোচনার মুখে পড়েন রদ্রিগেজ। এরপর পালমেইরাস ফরোয়ার্ড সমর্থকদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে, এবার আমার প্রতি দয়া করুন। এমনিতেই আমার সময় ভালো যাচ্ছে না।’

‘একবারও কি বলেছি আমি মেসির বিরোধী? দয়া করে এসব কথা বলা বন্ধ করুন, তাও আবার বিশ্বকাপের মাঝে। শুধুমাত্র আপনাদের জন্য আমার সময় খারাপ যাচ্ছে, ব্যাপারটা এমন না। কারোর কি কোনো পছন্দের খেলোয়াড় বা বড় আইডল থাকতে পারে না?’

‘‘কখনোই বলিনি আমি ‘মেসি বিরোধী’, কখনো এমনটা হবো না। মেসি আমাদের জাতীয় দলের মহান অধিনায়ক, কিন্তু সত্যি বলতে আমার আইডল এবং আমার অনুপ্রেরণা সিআর সেভেন। এর মানে এই নয়, আমি মেসিকে ঘৃণা করি। আমি অন্য একজন খেলোয়াড়কে বেশি পছন্দ করি, যিনি আমাকে অনুপ্রাণিত করেছেন। তাতে সমস্যা কোথায়?’

‘আমরা সবাই শুধু আমাদের দেশের খেলোয়াড়দের ভালোবাসতে বাধ্য নই। অনুগ্রহ করে বিষয়টি বোঝার চেষ্টা করুণ। প্রত্যেকের নিজস্ব একটি সত্ত্বা আছে, এটাই ফুটবলের সৌন্দর্য। একজনকে হাইলাইট করা মানে অন্যকে কবর দেয়া নয়। যথেষ্ট হয়েছে,ব্যাপারটি আমাকে ক্লান্ত করে দিচ্ছে, কষ্ট দিচ্ছে।’

রদ্রিগেজের বাঁ-পায়ে রোনালদোর একটি ছবির ট্যাটু করিয়েছেন। তবে শুধু রোনালদোর নয়, আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ট্যাটুও আছে তার পায়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইতালিমেয়েদের বিশ্বকাপ-২০২৩মেসিরদ্রিগেজরোনালদোলিড স্পোর্টসসিআর সেভেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে ফের ভূমিকম্প অনুভূত

জুন ১১, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বিশেষ বৃত্তি’র অর্থ প্রদান শুরু

জুন ১১, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT