চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ১৭, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বকাপে নেমেই আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক পাওয়া মেসিকে নিয়ে চলছে তুমুল আলোচনা। এরমধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও। কিংবদন্তি বলেছেন, মেসিকে সর্বশ্রেষ্ঠ মেনে নেয়ার সময় এসেছে। 

স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভোতে সাক্ষাৎকারে মেসির শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন তিনি। রোনাল্ডো বলেছেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। যে ব্যক্তি তা ভাঙে, তাতে বিশ্বের কোন ফুটবল ভক্তই অবাক হন না। তাছাড়া আর্জেন্টিনা এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।’

রোনাল্ডো বিশ্বাস করেন, ‘যতবারই মেসি মাঠে নামেন, অন্য সবকিছুই তখন ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করে এই সত্যটা মেনে নেয়ার সময় এসেছে যে, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

‘তিনি প্রতি মৌসুমে এমনকি বিশ্বকাপেও দুর্দান্ত খেলে চলেছেন। তবুও তাকে নিয়ে এখনও সন্দেহ প্রকাশ করা হয়। এটি একটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত যা ইতিহাসে চিরকাল থেকে যাবে।’

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ধরে রাখার যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচসেরাও হয়েছেন মহাতারকা মেসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলজেরিয়াকানসাসফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমেসিরোনাল্ডোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT