ফুটবল

‘কী ঘটেছে’ বুঝে মন্তব্য করতে বলছেন মেসি

মেসি বুঝে মন্তব্য করতে বলছেন, ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি ‘কী ঘটেছে’ বুঝে মন্তব্য করতে বলছেন, ফুটবল ম্যাচের সময় ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাস দেড়েক হয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের। উদযাপনের আমেজ যেমন কাটেনি, তেমনি থেকে গেছে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ম্যাচের বিতর্কও। আলবিসেলেস্তেদের একপাক্ষিক সমালোচনা করায় ক্ষুব্ধ বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বলেছেন, ‘কী ঘটেছে তা বুঝে মন্তব্য করা উচিত।’

বৃহস্পতিবার আর্জেন্টাইন এক গণমাধ্যমে সাক্ষাৎকারে অনেক বিষয়েই কথা বলেছেন মেসি। উঠে আসে আর্জেন্টাইনদের নেদারল্যান্ডস ম্যাচের বিতর্কের বিষয়টি। বলেছেন, ‘এই বিতর্ক আমার কাছে অন্যায় মনে হচ্ছে। যে বার্তাটি দেয়া হচ্ছে তা সত্য নয়।’

‘কেউ আমাদের বিনামূল্যে কিছু দেয়নি। আমরা মাঠে এবং বাইরে উভয় ক্ষেত্রেই অনুকরণীয় আচরণ করেছি। সতীর্থরা ভালো আচরণ করেছিল।’

‘আমি মনে করি, নেদারল্যান্ডসের সাথে যা ঘটেছিল তা নিয়ে তারা কথা বলে। কিন্তু খেলার আগে কী ঘটেছিল, তারা কী বক্তব্য দিয়েছিল, খেলা চলাকালীন কী হয়েছিল এবং জরিমানা নিয়ে কী হয়েছিল, সে সম্পর্কে কেউ বিশ্লেষণ করে না।’

‘ম্যাচজুড়ে তারা আমাদের উস্কানি দিয়েছে। তাদের মাঝে কোনপ্রকার ফেয়ার প্লে ছিল না। এমনকি তারা আমাদের তিরস্কার করেছিল। পেনাল্টি শ্যুটআউটের সময় আমাদের সঙ্গে তারা তাড়াহুড়ো করতে চেয়েছিল।’

‘আর্জেন্টিনা জেতার পর কী করেছে তা নিয়ে সবাই কথা বলে, তারা (নেদারল্যান্ডস) কী আচরণ করেছে তা নিয়ে না। আমার মনে হয়, বিষয়টি মনোযোগ সহকারে অনুধাবন করা উচিত। কী ঘটেছে তা বুঝে মন্তব্য করা উচিত।’

বিষয়:আর্জেন্টিনা ওলে কাতার বিশ্বকাপ-2022 নেদারল্যান্ডস লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…