ফুটবল

মেসির গোল, অন্যরকম মৌসুমের বার্তা

ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ

মেসি হাসছেন, অন্য খেলোয়াড়রা ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে মেসি গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করছেন, অন্য খেলোয়াড়রা ব্যাকগ্রাউন্ডে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোলখরা নিয়েই পিএসজিতে নিজের প্রথম মৌসুম শেষ করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে লিগপর্ব শেষ করে দিয়েছিলেন পরের মৌসুমে ঘুরে দাঁড়ানোর আশ্বাস। কথা রেখেছেন বিশ্বের অন্যতম সেরা এ তারকা। দীর্ঘ বিরতির পর মাঠে নেমে প্রথম ম্যাচেই গোল পেয়েছেন তিনি।

ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে বুধবার জাপানিজ ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালের বিপক্ষে মুখোমুখি হয়েছিল মেসি-নেইমারের পিএসজি। জাপান ন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচে কাওয়াসাকিকে ২-১ গোলে হারিয়েছে লিগ ওয়ান জায়ান্টরা।

ক্লাব ফ্রেন্ডলি হলেও মৌসুমের প্রথম ম্যাচে পূর্ণশক্তির দলই মাঠে নামিয়েছিলেন নবনিযুক্ত কোচ ক্রিস্টোফে গালতিয়ে। মেসি-এমবাপে-নেইমার ত্রয়ীর পাশাপাশি মাঠে ছিলেন রামোস-হাকিমি-কিম্বাপেরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তবে প্রতি আক্রমণে পিছিয়ে ছিল না কাওয়াসাকি। ১৮ তম মিনিটে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় জাপানের ক্লাবটি। কিন্তু মার্সিনহোর জোরালো শট একটুর জন্য জালের দেখা পায়নি।

২৬ তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে পিএসজির। কিন্তু এমবাপের দুর্দান্ত শট এবার ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ৩২ তম মিনিটে মেসির গোলে লিড পেয়ে যায় পিএসজি। ৩ মিনিট পরে ডোনারুমার নৈপূন্যে সমতায় ফেরার সুযোগ হারায় কাওয়াসাকি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় জাপানের ক্লাবটি। তবে দুর্দান্ত ফুটবল খেলেও ডোনারুমার দেয়াল ভেদ করতে পারেননি স্বাগতিক ফরোয়ার্ডরা। উল্টো ৫৮ মিনিটে মুইঙ্গার গোলে লিড দ্বিগুন করে ফেলে পিএসজি।

৮৪ তম মিনিটে কাওয়াসাকির হয়ে একটি গোল পরিশোধ করেন কাজুইয়া ইয়ামামুরা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টোফে গালতিয়ের শিষ্যরা।

বিষয়:কিলিয়ান এমবাপে নেইমার জুনিয়র পিএসজি লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…