চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি-বায়ার্ন: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের ম্যাচে মঙ্গলবার রাতে পিএসজির মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। মাঠের লড়াইয়ের আগে জমে উঠেছে দুদলের কথায় লড়াই। চোটজর্জর পিএসজি চোট নিয়ে ‘মাইন্ড গেম’ খেলছে, মন্তব্য করেছিলেন বায়ার্ন কোচ লিয়াম নাগেলসম্যান।

সেই মন্তব্যের পর পিএসজি বস ক্রিস্তোফ গালতিয়ের জানিয়ে দিয়েছেন, দলের অন্যতম সেরা খেলোয়াড় কাইলিয়ান এমবাপের চোট গুরুতর হওয়ায় থাকছেন না। চোটের কারণে মাঠে নামা নিয়ে শঙ্কায় আছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসিও।

কথায় লড়াই বাদ দিয়ে দুদলের পরিসংখ্যানের দিকে তাকালে মিলছে খুব বেশি এগিয়ে নেই ফরাসি ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে এপর্যন্ত বায়ার্নের বিপক্ষে ১১ বার মুখোমুখি হয়েছে পিএসজি। ফরাসিদের ৬ জয়ের বিপরীতে ৫ জয় জার্মানদের।

২০২০-২১ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে একে অপরের বিপক্ষে নেমেছিল দল দুটি। প্রথম লেগে মিউনিখের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে গালতিয়েরের দল। দুই লেগ মিলিয়ে অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় পরের রাউন্ডে যায় ফরাসি জায়ান্টরা।

এরআগে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেবার ১-০ গোলে ফরাসিদের স্বপ্ন ভেঙে নিজেদের ষষ্ঠ শিরোপা উঁচিয়ে ধরেছিল জার্মান জায়ান্টরা। বিপরীতে ফরাসিদের নেই কোনো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৯ ম্যাচে অপরাজিত আছে বুন্দেসলিগার শীর্ষ দল বায়ার্ন। শেষ চার ম্যাচের তিনটিতে তিনের অধিক গোলের দেখা পেয়েছে নাগেলসম্যানের শিষ্যরা।

Reneta

লিগ ওয়ানে পিএসজি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও বিশ্বকাপ বিরতির পর থেকে ধারাবাহিক পরফরম্যান্সে নেই মেসি-নেইমার-এমবাপে বাহিনী। গত চার দিনের ব্যবধানে টানা দুই ম্যাচে হারের মুখ দেখেছে গালতিয়েরের দল।

মৌসুমের শুরু থেকেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দিকে নজর গালতিয়েরের। মোনাকোর বিপক্ষে ম্যাচের পর বলেছেন, ‘আমি মঙ্গলবারের (বায়ার্ন মিউনিখ) ম্যাচ নিয়ে চিন্তিত। খারাপ কিছু চিন্তা করতে না চাইলেও মনে হচ্ছে ওই ম্যাচে গুরুতর কিছুই হবে। আমাদের বর্তমান দলটি খুবই দুর্বল।’ মূল খেলোয়াড়দের চোট নিয়ে এমন বিপাকেই পড়েছে পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেগালতিয়েরচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিবায়ার্নমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT