ফুটবল

যে স্বপ্ন তাড়া করেছিলাম, তা সত্যি হয়েছে

মেসির নববর্ষের বার্তা

একটি পরিবার ১০ বছর উদযাপনের জন্য সাজানো ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পরিবার ১০ বছর উদযাপনের জন্য সাজানো ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে, যেখানে বেলুন ও কেকের সাজসজ্জা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিদায়ী ২০২২ সালকে স্মৃতির মণিকোঠরে চিরকাল রেখে দেবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছর পর জিতেছে বিশ্বকাপ। সাত গোল করে নিজে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। বিশ্বচ্যাম্পিয়ন শিরোপা তো বটেই গোল্ডেন বলটাও সাথে করে নিয়ে গেছেন।

সেই রেশ কাটেনি। এসে পড়ে বড়দিনের ছুটির আমেজ। তারপরই নতুন বছর এসে গেলো। নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়েছেন মেসি। সঙ্গে গত বছরকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতির কথা লিখেছেন।

‘একটি বছর শেষ হল, যা আমি কখনো ভুলব না। যে স্বপ্ন সবসময় তাড়া করেছিলাম, অবশেষে তা সত্যি হল। এটার কোনো মূল্য থাকত না, যদি এটা (বিশ্বকাপ জয়) না হতো।’

‘আমি উদযাপনটা চমৎকার একটা পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পেরেছি এবং বন্ধুরা যারা সবসময় আমাকে সমর্থন করেছে। প্রতিবার আমি পড়ে যাওয়ার সময় আমাকে পড়ে থাকতে থাকতে দেয়নি।’

‘যারা আমাকে অনুসরণ করেন, তাদের জন্য আমি একটি বিশেষ স্মৃতি রাখতে চাই। আপনাদের সকলের সাথে এই পথচলা ভাগ করে নিতে পারাটা দারুণ।’

‘প্যারিস, বার্সেলোনা এবং আরও অনেক শহর আর দেশ থেকে ভালোবাসা পাচ্ছি। উৎসাহ ছাড়া এতটা ভালোবাসা আসা অসম্ভব। এ বছরটাও সবার জন্য চমৎকার হোক সেই প্রত্যাশা করি। ২০২৩ সালে সবার সুখী, সুস্বাস্থ্য ও শক্তি কামনা করি। সবার প্রতি আলিঙ্গন রইল!’

বিষয়:আর্জেন্টিনা নববর্ষ লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…