এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেজর লিগ সকারে রোববার রাতে লিওনেল মেসির ইন্টার মিয়ামির খেলা ছিল লস অ্যাঞ্জেলেস ক্লাবের বিপক্ষে। বড় হার দেখার পর ক্লাবটির মহাতারকা লিওনেল মেসির বিরুদ্ধে অভিযোগ ওঠে এমএলএসের নীতি ভাঙার। সেটি খারিজ করে দিয়েছে লিগ কর্তৃপক্ষ।
মেসির বিরুদ্ধে অভিযোগ ছিল, অননুমোদিত প্রবেশাধিকারের, তথা তিনি ম্যাচ কর্মকর্তাদের লকার রুমে ঢুকে পড়েছিলেন। অভিযোগের পর এলএ মেমোরিয়ার কলোসিয়ামে আরও পর্যালোচনা করে লিগ কর্তৃপক্ষ বলেছে, মেসি লিগের নীতি ভাঙেননি।
পর্যালোচনার পর মেসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় অভিযোগটিকে ডিসিপ্লিনারি কমিটিতে তোলা হবে না। ইন্টার মিয়ামি অধিনায়কের রেফারিদের জায়গায় ঢোকার একটি ভিডিও প্রচারিত হয়েছিল। পরে এমএলএস কর্তৃপক্ষ জানায়, মেসি যে এলাকা দিয়ে হেঁটেছিলেন তা আসলে খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ ছিল না।
এমএলএসের পেশাদার রেফারি সংগঠনের পরিচালক ক্রিস রিভেট নিশ্চিত করেছেন, মেসি যে জায়গা দিয়ে হেঁটেছিলেন সেটি লকার রুম ছিল না।







