চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে মেসিকে না খেলিয়ে হার দেখেছে মিয়ামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি না থাকায় মিয়ামি ম্যাচে দর্শকদের মনোযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়িয়েছেন লিওনেল মেসি। টানা ম্যাচের ধকল সামলাতে গিয়ে চোটের শঙ্কায়ও পড়েছিলেন বেশ করেকবার। সামনে আসে বিশ্রামের ব্যাপারটি। মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি মিয়ামি কোচ টাটা মার্টিনো। লিগে টানা তিন ম্যাচে অপরাজিত থাকলে মেসিকে ছাড়া চতুর্থ ম্যাচটি খেলতে নেমে অবশ্য হারের মুখ দেখতে হয়েছে মিয়ামিকে।

এমএলএসে সোমবার সিএফ মন্ট্রিয়েলের কাছে ৩-২ গোলে হেরেছে মেসিবিহীন মিয়ামি। আগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে মিয়ামির কষ্টার্জিত ড্রয়ে অবদান ছিল বিশ্বজয়ী মহাতারকার। ওই ম্যাচ শেষে আলোচনায় আসে মেসির চোটের ব্যাপারটি। যদিও পরে খবর আসে মেসি ঠিকঠাক আছেন।

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে আবারও ন্যাশভিলের মুখোমুখি হবে মিয়ামি। যে ম্যাচ মেসিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচ ঘিরে তাই মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি কোচ। জাতীয় দল জার্সিতেও মেসির সামনে অপেক্ষা করছে কোপা আমেরিকার দুটি প্রস্তুতি ম্যাচ।

Banglabid

মেসি প্রসঙ্গে মিয়ামির কোচ টাটা মার্টিনো বলেছেন, ‘আমরা প্রায় একসপ্তাহ আগেই এটি নিয়ে আলোচনা করেছি। সকলে সম্মত হয়েছিল যে, ন্যাশভিলের বিপক্ষে খেলায় যা ঘটেছিল তার জন্য তাকে বিশ্রামে রাখা উচিত। যে কারণে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। এর বাইরে আর কিছুই নেই।’

‘তার সঙ্গে আমার কথা হয়েছে। সে দিনের পর দিন কেমন খেলছে এবং কীভাবে আবারও চাঙা হয়ে উঠছে, সেটা নিয়ে আমার ভাবনা বেশি। আমার মনে হয় প্রথম দুই ম্যাচে আমরা তার উপর একটু বেশিই নির্ভর করেছি। যে কারণে দুটি ম্যাচেই তার ক্লান্তিটা বোঝা গেছে।’

মিয়ামির হয়ে নতুন মৌসুমে এপর্যন্ত খেলা ৪ ম্যাচে ৪টি গোল করেছেন আটবারের ব্যালন ডি অর’জয়ী মেসি। এমএলএস ৪ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে ফ্লোরিডার ক্লাবটি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। একটি করে কম ম্যাচ খেলে মিয়ামির চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে সমান ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মন্ট্রিয়েল ও তিনে রয়েছে কলম্বাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসটাটা মার্টিনোমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT