চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি অভিযোগের মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের সঙ্গে লড়াই করছেন লিওনেল মেসি। চোটের কারণেই কদিন পরপরই মাঠে বাইরে যেতে হচ্ছে বিশ্বজয়ী কিংবদন্তিকে। আর্জেন্টাইন কিংবদন্তির বিরুদ্ধে এবার অভিযোগ ওঠেছে অসাদাচরণের।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন এই অভিযোগের বিষয়টি জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার করে এসেছিলেন মেসি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরের বিপক্ষে ম্যাচে এই ঘটনা ঘটেছিল।

মেসির এমন আচরণের কারণ স্পষ্ট না হলেও বিষয়টি নিয়ে কথা বলেছেন ইন্টার মিয়ামির সহকারী কোচ জাভি মোরালেস। তবে বিষয়টি গুরত্ব দেননি তিনি । বলেছেন, ‘বিশ্ব ফুটবলে ব্যাপারগুলো কেমন হয় আমরা জানি। এখানে সব ধরনের মত থাকে। যে যা বলে, সেটার দায় তারই।’

Banglabid

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাঠেই ঘটেছে। যেটি হলো কাপ ম্যাচটি। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় মাঠেই। আমরা দারুণ এক প্রতিপক্ষের বিপক্ষে খেলছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ১০ জনের দলে পরিণত হই, তাই ফল ধরে রাখতে পারিনি। এখন মন্টেরের মাঠে গিয়ে পরবর্তী রাউন্ডে যেতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

মন্টেরের বিপক্ষে ম্যাচটিতে নিজেদের মাঠে ২–১ গোলে হেরে যায় মিয়ামি। মেসির খেলার কথা থাকলেও মাঠে ফেরা হয়নি। গ্যালারি থেকেই ম্যাচটি দেখেছিলেন মেসি। আলোচনায় আছে, ম্যাচের আগে মন্টেরে কোচ ফার্নান্দো অর্টিজের করা একটি মন্তব্যকে ঘিরেই নাকি মেজাজ হারিয়েছেন মেসি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড জানিয়েছে, মেসির আচরণের পরিপ্রেক্ষিতে ইন্টার মিয়ামির বিরুদ্ধে কনকাকাফে অভিযোগ দায়ের করেছে মন্টেরে। মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ ও জর্ডি আলবার নামও রয়েছে অভিযোগে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মন্টেরেমিয়ামিমেজর লিগ সকারমেসিমোরালেসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: শঙ্কর মৈত্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু খাবারে নয়, শরীরের যত্নেও হলুদের রয়েছে নানা গুণ!

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT