ফুটবল

লিগস কাপ থেকে বিদায় মেসিহীন মিয়ামির

দুটি ফুটবলার বলের জন্য লড়াই করছে, একজন গোলরক্ষক পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের সময় দুই খেলোয়াড় বলের জন্য সংঘর্ষে লিপ্ত, দর্শক ও কর্মকর্তারা পেছনে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি, ফেরা হয়নি এখনও। মহাতারকা ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে কলম্বাস ক্রুর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগস কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিয়ামি।

শেষ ষোলোয় বুধবার বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাসের কাছে ৩-২ গোলে হারে মেসিহীন টাটা মার্টিনোর দল। প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের দশ মিনিটের মধ্যে প্রথম গোল এগিয়ে যায় মিয়ামি। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন আরেক প্যারাগুইয়ান ডিয়েগো গোমেজ।

দুই গোলে পিছিয়ে পড়া কলম্বাস ৩ মিনিটের ব্যবধানে ২ গোল করে সমতায় ফেরে। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন ডিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে।

শেষ ষোলোর আরেক ম্যাচে ইউএএনএলকে ২-১ গোলে হারিয়েছে নিউইয়র্ক সিটি। শনিবার কোয়ার্টার ফাইনালে নিউইয়র্ক সিটির মুখোমুখি হবে কলম্বাস।

বিষয়:এমএলএসকলম্বাস ক্রুটাটা মার্টিনোমিয়ামিমেসিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…