চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোল ছাড়াই জিতল মিয়ামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মিয়ামির ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার মিয়ামির সবশেষ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। আটলান্টা ইউনাইটেডের ম্যাচে অবশ্য গোলের দেখা পাননি। গোল না পেলেও সতীর্থ জর্ডি আলবাকে দিয়ে গোল করিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক। দুই গোলে জয়ের ধারা অব্যাহত রেখেছে মিয়ামি।

চেজ স্টেডিয়ামে শনিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে ইন্টার মিয়ামি। গোল দুটি করেছেন লুইস সুয়ারেজ ও জর্ডি আলবা। আটলান্টার গোলটি করেছেন সাবা লোবঝানিদজে। মিয়ামির জয়ে এমএলএসে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মিয়ামি।

ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখিয়েছে টাটা মার্টিনোর দল। শুরুর দুই মিনিটের মধ্যে প্রথম গোল করে মেসিবাহিনী। বক্সের ভেতরে ডিয়েগো গোমেজের থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজ। ১-০তে মিয়ামি এগিয়ে গেলে ৩৯ মিনিটে লোবঝানিদজের গোলে সমতা ফেরায় আটলান্টা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে পড়ে মিয়ামি। ফ্রি-কিক থেকে একটি সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। ৬০ মিনিটে মিয়ামিকে লিড এনে দেন আলবা। ডি-বক্সের বাঁ-প্রান্তে মেসির থেকে পাওয়া বলে গোল করেন আলবা। ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-সুয়ারেজরা।

তিন ম্যাচের প্লে-অফের দ্বিতীয় খেলা মাঠে গড়াবে ৩ নভেম্বর ভোর ৫টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে মিয়ামি ও আটলান্টা।

ট্যাগ: আলবাএমএলএসমিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

পরবর্তী

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

পরবর্তী
গ্যাস বিস্ফোরণে দগ্ধ পরিবারের সদস্যরা আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

ঢাকার আকাশে শহরজোড়া আলো, রাতের শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে: ইরান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT