ফুটবল

মাঠে নামার দুই মিনিটেই মেসির গোল, জিতেছে মিয়ামিও

মেসি মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি একটি ফুটবল খেলছেন, তিনি গোলের জন্য প্রস্তুত, দর্শকরা মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চোটের কারণে গত দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি, জাতীয় দল জার্সিতেও খেলতে পারেননি দুই ম্যাচ। চোট থেকে ফিরে আবারও চেনাছন্দে দেখা গেল বিশ্বজয়ীকে। ইন্টার মিয়ার হয়ে মাঠে নামার দুই মিনিটের মধ্যে জালের দেখা পেয়েছেন কিংবদন্তি, জয় পেয়েছে মিয়ামিও।

মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মিয়ামি। বাংলাদেশ সময় রোববার সকালে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করেন রবার্ট টেইলর ও মেসি। শেষদিকে এক গোল শোধ করে ফিলাডেলফিয়া।

গত ১৬ মার্চ মিয়ামির ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। এই ম্যাচে তাকে ফেরানোর ক্ষেত্রেও মাশ্চেরানো ছিলেন সাবধানী। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে মেসিকে বদলি হিসেবে নামান কোচ।

মাঠে নামার মিনিট দুয়েক পর কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যান ৩৭ বর্ষী মেসি। উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের বাড়ানো বলে তিনি প্রতিপক্ষের ইয়ান গ্লাভিনোভিচকে কাটিয়ে ডান পায়ে শট নেন। দুর্দান্ত শট লাফিয়েও নাগাল পাননি ফিলাডেলফিয়া গোলরক্ষক। আলবিসেলেস্তে মহাতারকার গোলে মিয়ামিও পেয়ে যায় লিড।

কিংবদন্তির গোলের পর ক্যামেরায় ধরা পড়ে ক্লাবের স্বত্বাধিকারীদের একজন ডেভিড বেকহ্যাম দাঁড়িয়ে হাসিমুখে তালি দিচ্ছেন। লিগে এবার তিন ম্যাচে মেসির দ্বিতীয় গোল এটি। সতীর্থকে দিয়ে করিয়েছেন এক গোল।

মিয়ামির পরের ম্যাচ বুধবার, কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ সিরিজে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে।

বিষয়:এমএলএস মাশ্চেরানো মিয়ামি লিওনেল মেসি সুয়ারেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…