চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ ডে পলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকের আবহে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। মেক্সিকোর ক্লাব মন্তেরের বিপক্ষে লিগস কাপের ম্যাচ শুরুর আগে পালন করা হয় এক মিনিট নীরবতা। শোকের দিনে জয়টা পাওয়া হল না ফ্লোরিডার ক্লাবটির, হেরেছে ২-১ ব্যবধানে। গোল করেছেন রদ্রিগো ডে পল। মিয়ামির একমাত্র গোলটি করে জার্সি খুলে শোকার্ত মেসিকে উৎসর্গ করলেন কিংবদন্তির জাতীয় দল সতীর্থ।

বাবার মৃত্যুতে রোজারিওতে ফিরে গেছেন মেসি। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন ডে পল। ম্যাচের ৩২তম মিনিটে দলকে লিড এনে দেন তিনি। বক্সের বাইরে থেকে কাসেমিরোর পাসে বল পেয়ে মন্তেরে জালে পাঠান। গোলের পরই জার্সি খুলে ফেলেন, তার জার্সির নিচে ছিল মেসির ১০ নম্বর জার্সি। সেটি দর্শকদের দেখিয়ে মেসিকে উৎসর্গ করেন।

মেসির বাবার মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই শোক পালন করছে মিয়ামি। ন্যু স্টেডিয়ামের হোর্হে মেসির নাম দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কালো আর্মব্যান্ড পরেছিলেন মিয়ামির খেলোয়াড়রা। এমনকি মেসির ১০ নম্বরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের ১০ মিনিটে গ্যালারিতেও দেখা যায় আবেগঘন দৃশ্য। সমর্থকেরা মেসির নামে স্লোগান দেন, ওড়ান পতাকা। একটি পতাকায় লেখা ছিল, ‘ফুয়েরজা, লিও’- যার অর্থ, ‘শক্ত থাকো, লিও।’

Banglabid

শনিবার ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে। বাবার ব্যক্তিগত শেষকৃত্যে নেবেন মেসি। শনিবার রাতেই তাই পৌঁছেছেন রোজারিওতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডে পলমন্তেরেমিয়ামিমেসিলিগস কাপলিড স্পোর্টসহোর্হে মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT