চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরেই মেসির গোল, জয় পায়নি মিয়ামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও তার সতীর্থরা গোল উদযাপন করছে, ফুটবল ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের পাশাপাশি এমএলএসেও জয়খরায় ভুগছে দলটি। চোটে পড়া লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে আগের চার ম্যাচের কোনটিতেই জয় পায়নি। চোট কাটিয়ে মেসি ফিরলেও জয় অধরাই থেকে গেছে টাটা মার্টিনোর শিষ্যদের। তবে মেসি গোল পেয়েছেন।

চেস স্টেডিয়ামে রোববার সকালে কলোরাডোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। মেসিকে অল্প সময়ের জন্য হলেও খেলানো হবে- এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন মিয়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস। শেষপর্যন্ত হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছেন কিংবদন্তি।

বল দখলের লড়াইয়ে ৫৯ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭ শট রাখে মিয়ামি। অন্যদিকে ৪১ শতাংশ বল দখলে রেখে কলোরাডো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ৪ শট।

দলের সেরা তারকাকে ছাড়া মাঠে নামা মিয়ামির বিপক্ষে প্রথমার্ধে বেশ ভালোই খেলে কলোরাডো। প্রথমার্ধের শেষমুহূর্তে পেনাল্টি থেকে গোল পেয়ে যায় তারা। ১-০তে পিছিয়ে বিরতিতে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে মেসি যখন মাঠে নামেন, দল তখন পিছিয়ে। ৫৭ মিনিটে ট্রেডমার্ক শটে গোল করে সমতায় ফেরান। মেসির গোলের পর উজ্জীবিত মিয়ামির এগিয়ে যেতে সময় লাগে তিন মিনিট। ডেভিড রুইজের থেকে বল পেয়ে গোল করেন লিওনার্দো আফোনসো।

পরে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষপর্যন্ত আর বল জালে জড়াতে পারেননি মেসি। এরমধ্যে ম্যাচের শেষমুহূর্তে কোল বাসেতের গোলে সমতায় ফেরে কলোরাডো। তাতে জয়বঞ্চিত হয় মিয়ামি।

Reneta

ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকল মিয়ামি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসকলোরাডোটাটা মার্টিনোমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনে ড. ইউনূস, ইতিহাস থেকে পথ খোঁজার আহ্বান

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT